পাঁচলা কাণ্ড ধামা চাপা দেওয়ার জোর চেষ্টা? দিল্লির পর গুয়াহাটিতেও আটক সিআইডি

গুয়াহাটি বিমানবন্দর পৌঁছলেই 'আটক' করা হয় সিআইডির ওই দলকে। 'সরকার ফেলা' রাজনীতি নিয়ে আবারও মুখ পুড়ছে বিজেপির!

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচলা ৫০ লাখি কাণ্ড কি ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে? প্রভাব ফেলছে জাতীয় রাজনীতিতে? ‘সরকার ফেলা’ রাজনীতি নিয়ে আবারও মুখ পুড়ছে বিজেপির! তাই কি তদন্তে একের পর এক জায়গায় বাধা দেওয়া হচ্ছে সিআইডিকে? উল্লেখ্য, সিআইডি (CID) ইতিমধ্যেই স্পষ্ট করেছে এই কাণ্ডে বিজেপি-হাওয়ালা যোগ। 

বুধবার এই তদন্তের জন্য দিল্লিতে গিয়ে সিআইডি এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাতে গেলে পশ্চিমবঙ্গের তদন্তকারী সংস্থার প্রতিনিধি দলকে বাধা দেয় দিল্লি পুলিশ। অথচ নিয়মমাফিক সিআইডি আগেই জানিয়েছিল স্থানীয় থানায়। এই তদন্তেই সিআইডির আরও এক প্রতিনিধি দল যায় অসম। গুয়াহাটি বিমানবন্দর পৌঁছলেই ‘আটক’ করা হয় সিআইডির ওই দলকে। আটক করেছে অসমের পুলিশ (ASSAM POLICE)। 

উল্লেখ্য, বুধবার ইএম বাইপাস সংলগ্ন বাড়িতে হানা দিয়ে ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালকে আটক করেছে সিআইডি। এই ব্যবসায়ীর শেয়ার ট্রেডিং অফিসেই গতকাল তল্লাশি চালিয়েছিল সিআইডি। তালা ভেঙে তল্লাশি চালিয়ে পাওয়া গিয়েছিল  ৩ লক্ষ ৩ হাজার ৭০০ টাকা, ২৫০ টি রুপোর কয়েন, একাধিক নথি, চেক ও পাসপোর্ট। তদন্তে জানা গিয়েছে, বিপুল পরিমাণ ওই টাকা বিধায়কদের কাছে নিয়ে এসেছিলেন এক যুব কংগ্রেস কর্মী। বিধায়করা ছিলেন সদর স্ট্রিটের একটি হোটেলে। ওই হোটেলের এক কর্মীর কাছ থেকে স্কুটার নিয়েছিলেন যুব কংগ্রেস কর্মী। সেই স্কুটার নিয়ে তিনি গিয়েছিলেন লালবাজারের কাছে থাকা বিকানির বিল্ডিংয়ে। এই বিল্ডিংয়েই অফিস ওই ব্যবসায়ীর। তাঁর সঙ্গে রয়েছে হাওয়ালা যোগ।

সিআইডির দাবি, ধৃতরা জেরায় স্বীকার করেছে ঝাড়খণ্ডের সরকার ফেলতেই আনা হয়েছিল এই বিপুল পরিমাণ টাকা। ধৃতদের দাবি, এই ঘটনায় যুক্ত জেএমএম দলের অনেক বিধায়ক। ঝাড়খণ্ড সরকার ফেলা এখন সময়ের অপেক্ষা। রাজ্য গোয়েন্দা সংস্থা জানতে পেরেছেন, ৩ কংগ্রেস বিধায়ক (টাকা উদ্ধারের পর দল থেকে সাসপেণ্ড) দেখা করেছিলেন অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে। 

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আমেরিকা

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর