মালদহের চাঁচলে আমবাগান থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, চাঁচল: ভরদুপুরে আমবাগানে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার। মালদহের চাঁচল থানার(Chachal Police Station) গোবিন্দপাড়া-কালিগঞ্জে ৮১ নম্বর জাতীয় সড়কের (National High Way)ধারে আমগাছের নীচে ব্যাগ ভর্তি তাজা বোমা দেখতে পান বাসিন্দারা।খবর দেওয়া হয় চাঁচল থানায়।পুলিশ তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছে জায়গাটিকে লাল ফিতে দিয়ে ঘিরে ফেলে।পুলিশ জানিয়েছে,বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য বোমাস্কোয়াড টিমকে খবর দেওয়া হয়।ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।কারা বোমা রাখলো,তদন্ত শুরু হয়েছে।

তবে দিনেদুপুরে ব্যস্ততম সড়কের ধারে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে রয়েছে বাসিন্দারা।এক বাসিন্দা সুবায়ু সরকার জানান,এর আগে এইরকম ঘটনা ঘটেনি।কারা বোমা রাখলো পুলিশ তদন্ত করুক এই দাবি জানাচ্ছি।পাশাপাশি আমবাগানে অন্ধাকারের সুযোগ বুঝে দুষ্কৃতীদের প্রায়ই আসর বসে।রাতে বাগানে মদ ও জুয়ার আসর বসে বলে বাসিন্দাদের অভিযোগ।নিরাপত্তার দাবি তোলা হয়েছে গ্রামবাসীদের তরফে।পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে মালদহ(Malda) জেলার চাচলে আমবাগানে এতগুলি বোমা একসঙ্গে পাওয়া যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ,মালদহ জেলা সহ রাজ্যের প্রতিটি জেলাতেই পঞ্চায়েত নির্বাচনের আগে দুষ্কৃতীদের দৌরাত্ম্য রোধে অভিযানে নামার জন্য নবান্ন থেকে নির্দেশ পাঠানো হয়েছে। বেআইনি অস্ত্র, বোমা, বোমার মশলা যেখানে মজুত রয়েছে সেই এলাকায় লাগাতার তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) সমাজ বিরোধীদের বিরুদ্ধে পুলিশকে কড়া ভূমিকা নেওয়ার নির্দেশ দিয়েছেন।ইতিমধ্যে কলকাতা পুলিশের এসটিএফ উত্তর ২৪ পরগনা জেলার শাসনে হানা দিয়ে আন্ত: রাজ্য অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করেছে এবং শহরের বুকে একাধিক বেআইনি অস্ত্র চোরা চালানকারী গ্রেপ্তার হয়েছে।

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ