আনিসের খুড়তুতো ভাই সালমানকে কুপিয়ে খুনের চেষ্টা, অবস্থা আশঙ্কাজনক

শুক্রবার রাতে নিজের বাড়ির কাছেই সালমানের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে সিসিইউ বিভাগে ভর্তি রয়েছেন সালমান।

Share:

 নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হাওড়ার আমতার ছাত্র নেতা আনিস খানকে পুলিশ খুন করেছে বলে আগেই অভিযোগ করেছিল তার পরিবার। এবার আনিস খানের খুড়তুতো ভাই সালমান খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল। শুক্রবার রাতে নিজের বাড়িতেই সালমানের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে সিসিইউ বিভাগে ভর্তি রয়েছেন সালমান।

আক্রান্ত সালমান খানের পরিবারের অভিযোগ, আনিস খানের খুনের ঘটনায় অন্যতম সাক্ষী সালমান খান। সেই কারণে তাঁকে খুন করার উদ্দেশে এদিন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। শুক্রবার রাত ১টা নাগাদ সালমানের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। মাথার পিছনের দিকে একাধিক অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ। এরপর রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে তাঁর স্ত্রী এসে সবাইকে ডাকাডাকি শুরু করেন। পরিবারের লোকজন সালমান খানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতালে গিয়ে সালমানের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

পরিবারের দাবি, আনিস মৃত্যুর প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে প্রথম সারিতে থাকতেন সালমান। মৃত ছাত্র নেতা আনিস খানের বাবা সালেম খানের দাবি, আনিস হত্যাকাণ্ডের অন্যতম সাক্ষী হওয়ায় সলমনকে খুনের চেষ্টা করা হয়েছে। এর আগেও একাধিকবার সালমানের উপর দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের।

উল্লেখ্য ছাত্র নেতা আনিস খানের মৃত্যু ঘিরে সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। আনিসের মৃত্যুর ঘটনার তদন্ত করুক সিবিআই, এমনটাই দাবি করেছেন তার পরিবার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের দাবিতে অনড় আনিসের বাবা সালেম খান। গত ১৮ ফেব্রুয়ারি রাতে আনিসকে ছাদ থেকে ঠেলে ফেলে খুন করার অভিযোগ ওঠে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে। আনিসের পরিবারের দাবি, আমতা থানার একজন পুলিশ আধিকারিক এবং তিনজন সিভিক ভলান্টিয়ার সেদিন রাতে আসে। তারাই এই ঘটনায় যুক্ত বলে অভিযোগ করেছিল আনিসের পরিবার।

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল