বাদুড়িয়াতে আইসিডিএস সেন্টারের শিক্ষিকাকে আটকে গ্রামবাসীদের তুমুল বিক্ষোভ, উদ্ধার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট:ICDS সেন্টারের শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের ।বহুক্ষণ আটকে রাখার পর পুলিশ এসে উদ্ধার করে ওই শিক্ষিকাকে।কাগজে-কলমে উপস্থিতির হার বেশি দেখানো , নিম্নমানের খাবার দেওয়া , ছাতু , ডিম সহ অন্যান্য খাদ্য সামগ্রী না দেওয়া , সময়মত সেন্টারের না আসা সহ একাধিক অভিযোগে সেন্টারের শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার বাদুড়িয়ার ব্লকের ‘ চাতরা গ্রাম পঞ্চায়েতের পোতাপাড়া ২৩ নম্বর আইসিডিএস সেন্টার এর ঘটনা ।

এই ICDS সেন্টারের শিক্ষিকা অর্ণপূর্না হালদারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের অভিযোগ , তিনি প্রতিদিন উপস্থিতির হার বেশি দেখিয়ে টাকা আত্মসাৎ করে । ছাতু , ডিম সহ সেন্টার থেকে যেসব খাদ্যদ্রব্য দেওয়ার নিয়ম তার কিছুই দেন না ।খিচুড়ি যা রান্না হয় তার অর্ধেক বাড়িতে নিয়ে গিয়ে নিজের বাড়ির গরু ছাগলদের খাওয়ায় । এরকম একাধিক অভিযোগে এলাকার মানুষ ক্ষুদ্ধ হয়ে তাকে ঘরের ভেতর আটকে বিক্ষোভ দেখায় ।এরপর বাদুড়িয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পর শিক্ষিকাকে সেখান থেকে উদ্ধার করে ।যদিও এই বিষয়ে শিক্ষিকা অন্নপূর্ণা হালদার বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে । তার বিরুদ্ধে যে সব কথা বলেছে সবটাই মিথ্যে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, ফের যশোর রোডে(Jassor Road) বেপরোয়া ট্রাকে বলি গৃহবধূ।মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে যশোর রোডে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল গৃহবধুর । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার এক নম্বর রেলগেট এলাকায় । মৃত মহিলার মহিলার নাম লক্ষ্মী বিশ্বাস। পরিবারের লোকজন জানিয়েছেন মৃত লক্ষ্মী দেবী তার মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে সাইকেলে চেপে যশোর রোড ধরে সুভাষপল্লী এলাকার বাড়িতে ফিরছিলেন । সে সময় কলকাতার দিক থেকে আসা একটি ট্রাক(Truck) রাস্তার উল্টো দিকে বেপরোয়া গতিতে চলে আসে । ট্রাকটি উল্টে যায় এবং ওই ট্রাকে মাথায় আঘাত লেগে গুরুতর জখম হয় । পরে খবর পেয়ে পুলিশ মহিলাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব