বন্ধ বাগডোগরা বিমানবন্দর, ২ সপ্তাহ স্তব্ধ উড়ান

২৫ এপ্রিল থেকে ২ সপ্তাহের বন্ধ থাকছে বাগডোগরা বিমানবন্দর। দীর্ঘ সময় ধরে চলবে রানওয়ে মেরামতের কাজ। এই কাজ করবে বিআরও।

Share:

নিজস্ব প্রতিবেদক:   টানা ২ সপ্তাহ বন্ধ থাকবে বাগডোগরা (Bagdogra) বিমানবন্দর। আজ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে প্লেন ওঠা-নামা। কারণ এই ১৪ দিন ধরে চলবে মেরামত। এই কয়েকদিন অসুবিধায় পড়বেন বিমানযাত্রীরা। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, যাতে দুর্ঘটনার কবলে যাত্রীদের পড়তে না হয়, সেই সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, পুরদমে চলবে মেরামতির কাজ।

এই নিয়ে একাধিকবার বিমানবন্দরের (Airport) রানওয়েতে দেখা গিয়েছে ফাটল। সেই কারণেই ২৫ এপ্রিল থেকে ২ সপ্তাহের বন্ধ থাকছে বাগডোগরা বিমানবন্দর। এই দীর্ঘ সময় ধরে চলবে রানওয়ে মেরামতের কাজ। এই কাজ করবে বিআরও। বিআরও মানে, বর্ডার রোড অর্গানাইজেশন। সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, বিন্দুমাত্র যাত্রী সুরক্ষা নিয়ে রিস্ক নিতে চায়না কর্তৃপক্ষ, তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

১৪ দিন পরে নতুন রানওয়ে তৈরি হয়ে যাবে। বিগত কয়েকমাসে একাধিকবার সামনে এসেছে রানওয়েতে ফাটলের খবর। ২২ মার্চ ফাটলের কারণেই এই বন্দরে বন্ধ করে দেওয়া হয় বিমানের (Plane) ওঠানামা। তারও বেশ কিছুদিন আগে এই জন্যেই বন্ধ ছিল বিমান চলাচল। ফাটলের ফলে বারবার ব্যহত হয় পরিষেবা। বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, অনিয়মিত ও হঠাৎ করে বৃষ্টি ও চড়া রোদের জন্যই এই সমস্যা দেখা গিয়েছে। তাই বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি হবে রানওয়ে। যাত্রীদের সুরক্ষা থাকবে। এই কয়েকদিন অসুবিধা হলেও সমস্যার স্থায়ী সমাধানের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মেরামতির কাজ।

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?