চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বহরমপুরে উচ্চ বিদ্যালয়ে ছাত্র ভর্তি নিয়ে জটিলতা, বিক্ষোভ অভিভাবকদের

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ছাত্র ভর্তি করা নিয়ে জটিলতা দেখা দিয়েছে বহরমপুর (Baharampur) শহরের জে এন একাডেমি স্কুলে। বৃহস্পতিবার এই বিষয় নিয়ে সমস্যার সমাধান চেয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। তাদের অভিযোগ, প্রাইমারি স্তরের ছাত্রদের উচ্চ বিদ্যালয়ে ভর্তি নেওয়াকে কেন্দ্র করে দুই প্রধান শিক্ষকের মধ্যে বিবাদ তৈরি হয়েছে। তার ফলে আটকে গেছে বহু পড়ুয়ার ভর্তি প্রক্রিয়া।

প্রাইমারি স্কুল কর্তৃপক্ষের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী একই স্কুল থেকে পাশ করা সমস্ত প্রাইমারি (Primary)ছাত্রদের পঞ্চম শ্রেণিতে ভর্তি নিতে হয়। কিন্তু উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ তা মানছেন না। উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, স্কুলের ৫০০ মিটারের মধ্যে বাস করা ছাত্রদের স্কুলে ভর্তি নেওয়ার কথা সরকারি নিয়ম অনুযায়ী। তাই দূরে বাড়ি থাকা ছাত্রদের ভর্তি নেওয়া হচ্ছে না। করেন আসন সংখ্যা সীমিত।বিষয়টি উচ্চ কতৃপক্ষকে দুই পক্ষ থেকেই জানানো হয়েছে। গোটা ঘটনায় সমস্যায় পড়েছেন অভিভাবকরা। প্রাইমারি বিভাগ থেকে যারা এ বছর চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন তাদের ফলাফল প্রকাশের আগেই ভর্তি নেওয়া নিয়ে উচ্চ বিদ্যালয় বিজ্ঞপ্তি জারি করায় দেখা দিয়েছে সমস্যা।

অভিভাবকদের (Gurdains) স্পষ্ট হুমকি তাদের ছেলেমেয়েদের ওই স্কুলে ভর্তি না নিলে তারা স্কুলের সামনে ধর্না দেবেন। কারণ ওই এলাকায় ভালো স্কুল আর কোথাও নেই। এদিকে উচ্চ বিদ্যালয়(High School) এর কর্তৃপক্ষের বক্তব্য হল, মাত্র ১২০ টি আসন। সেখানে প্রাইমারি বিভাগ থেকে পাঠানো হচ্ছে ২০০ বেশি ছাত্রকে ।বাকি ছাত্ররা বসবে কোথায়? পড়াশোনা করবে কি করে?

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ