চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বহরমপুরের সাত নম্বর ওয়ার্ডে বেআইনি পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: বহরমপুরে পুকুর ভরাটের অভিযোগে প্রতিবাদ জানিয়ে গাড়ি আটকে রাখল স্থানীয় বাসিন্দারা। রাতের অন্ধকারে বহরমপুর পৌরসভার(Baharampur Municipality) ৭ নম্বর ওয়ার্ডের মোহন রায়পাড়া এলাকায় বোবা স্কুলের সামনের পুকুর ভরাটের কাজ চলছিল বলে অভিযোগ। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা কয়েকটি ট্রাক্টরকে রাস্তার উপরে আটকে রাখে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় জল নিকাশের একটিমাত্র পুকুর রয়েছে, বেশ কিছুদিন ধরে রাতের অন্ধকারে সেই পুকুর ভরাটের কাজ চলছিল। আজ এলাকার মানুষ একত্রিত হয়ে মাটি ফেলে আসা ট্রাক্টরগুলোকে আটকে দেয়।

তাদের আরো অভিযোগ, পুলিশকে খবর দিলে পুলিশ এসে ট্রাক্টর গুলোকে ছেড়ে দিতে বলে। স্থানীয়রা জানিয়েছে যতক্ষণ না পুকুর ভরাটের কাজ বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত তারা ট্রাক্টর গুলিকে ছাড়বে না। তবে কে বা কার নির্দেশে এই পুকুর ভরাটের কাজ চলছিল তা এখনো জানতে পারেনি তারা। এদিকে এই পুকুর(Pond) ভরাটকে কেন্দ্র করে ওই এলাকায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে।

পুলিশ অবশ্য এই পুকুর ভরাটের ঘটনায় কে বা কারা যুক্ত আছে তা জানতে তদন্ত শুরু করেছে। ওই এলাকায় রাতে নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় মানুষের পক্ষ থেকে বহরমপুর পুরসভায় স্থানীয় কাউন্সিলর(Councillor) এর কাছে অভিযোগ জানানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ