অভিষেক সভাস্থল ছাড়তেই গণহারে লুঠ ব্যালট বাক্স

অভিষেক চলে যেতেই সাহেবগঞ্জ ও গোঁসানিমারির সভাস্থলে গোপন ব্যালট বাক্স ঘিরে বাঁধে হাঙ্গামা। দুই জায়গাতেই আগামিকাল পুনর্নির্বাচন হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) কাকে তৃণমূলের প্রার্থী(TMC Candidate) হিসাবে চান, তা নিয়ে মতামত দিতে পারবেন সাধারণ মানুষ। এমনই ব্যবস্থা করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। গোটা বিষয়টিই নিজেই দেখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। ‘মানুষের পঞ্চায়েত’ গড়তে দলের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় আমজনতাকেও জুড়ে নিচ্ছেন অভিষেক। এদিনই তিনি উত্তরবঙ্গের কোচবিহার(Coachbehar) জেলার দিনহাটা থেকে তাঁর ‘জনসংযোগ যাত্রা’ শুরু করেছেন। দুপুরের মধ্যেই ২খানি সভাও করে ফেলেছেন সাহেবগঞ্জ(Sahebganj) ও গোঁসানিমারিতে(Gnosanimari)। আর সেই দুই জায়গাতেই অভিষেক সভাস্থল ছাড়তেই গণহারে লুঠ হ্যে গেল ব্যালট বাক্স(Ballot Box), ব্যালট পেপার(Ballot Paper)। আর তার জেরেই তীব্র অস্বস্তিতে পড়তে হল শাসক শিবিরকে।

আরও পড়ুন ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করে প্রার্থীর নাম জানান : অভিষেক

মঙ্গলবার থেকে শুরু হয়েছে অভিষেকের ‘জনসংযোগ যাত্রা’। প্রথম দিনেই দিনহাটার সাহেবগঞ্জের মঞ্চ থেকে দলের প্রার্থী সংগ্রহ অভিযানের সূচনা করেন অভিষেক। তাঁর আগে তিনি বার্তা দিয়ে বলেন, ‘মানুষের পঞ্চায়েত গড়ব। নিজের অধিকার বুঝে নিতে, নিজের প্রার্থীকে বেছে নিতে হবে সাধারণ মানুষকে। ভারতবর্ষে এমনটা আগে কখনও হয়নি। পঞ্চায়েতে আপনার বুথে কে প্রার্থী হবেন, তা তৃণমূল ঠিক করবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবে না। আপনারা যাকে প্রার্থী বাছবেন, তাঁকেই তৃণমূল সর্বশক্তি দিয়ে জিতিয়ে আনবে। মঞ্চের পিছনে একটা গোপন ব্যালট বাক্স রাখা রয়েছে। একটা করে ব্যালট পেপার দেওয়া হবে। ওই ব্যালট পেপারে আপনার পছন্দের প্রার্থীর নাম লিখে জানান। সবটাই গোপনে হবে। প্রার্থী বাছাই করতে গোপন ব্যালটে ভোট দেওয়ার সময় ভোটদাতার নাম, পরিচয় লিখতে হবে না। শুধু কাকে প্রার্থী করবেন, তাঁর নাম লিখলেই হবে। অর্থাৎ, চূড়ান্ত গোপনীয়তার মধ্যেই যে গোটা প্রক্রিয়াটি চলবে। শুধু দিনহাটা নয়, রাজ্যের সব পঞ্চায়েতে এ ভাবেই তৃণমূলের প্রার্থী বাছাই হবে। নির্ভয়ে, নির্দ্বিধায় ভোট দিন। আপনারা প্রার্থী হিসাবে যাঁকে বেছে নেবেন, তাঁকেই আমরা প্রার্থী করে জেতাব।’

আরও পড়ুন অভিষেকের দুয়ারে BSF’র গুলিতে নিহত দুই যুবকের পরিবার

কিন্তু অভিষেক চলে যেতেই সাহেবগঞ্জ ও গোঁসানিমারির সভাস্থলে গোপন ব্যালট বাক্স ঘিরে বাঁধে হাঙ্গামা। গোপন ব্যালট পেপার ছিনতাই করার অভিযোগ ওঠে তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। গোঁসানিমারির সভায় তৃণমূলের দু’পক্ষের মধ্যে চলে হাতাহাতিও। সাহেবগঞ্জের সভায় ব্যালট বাক্স ভাঙার অভিযোগও উঠেছে। সব থেকে বড় কথা দুই জায়গাতেই ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে পুলিশের উপস্থিতিতেই পুলিশের সামনেই। এই ঘটনাকে কেন্দ্র করে দু’জায়গায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। যদিও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সমর্থ হয়। এইসবের জেরেই তৃণমূলের তরফে জানানো হয়েছে ওই দুই জায়গাতেই আগামিকাল পুনর্নির্বাচন হবে।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে