পহেলগাঁও হামলায় আতঙ্ক, সদ্য বিবাহিত দম্পতির জন্য উদ্বিগ্ন বালুরঘাটের পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি,বালুরঘাট: কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশজুড়ে। ওই হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। আহতের সংখ্যাও নেহাত কম নয়। আর এই ঘটনার রেশ এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে(Balurghat)।রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা অনুরাগ মন্ডল(Anurag Mandal) ও তাঁর স্ত্রী দীপান্বিতা দে, সদ্য বিবাহিত এক দম্পতি। গত ১৬ই এপ্রিল বিয়ের পর তাঁরা হানিমুনে(Honeymoon) গিয়েছিলেন কাশ্মীরে। দুর্ভাগ্যবশত, হামলার সময় তাঁরা উপস্থিত ছিলেন পেহেলগাঁওতেই।

ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁদের পরিবার ও আত্মীয়-স্বজনরা।তবে খানিকটা স্বস্তির খবর এসেছে অনুরাগের তরফ থেকে। তিনি ফোনে জানান, হামলার সময় তাঁরা চরম আতঙ্কের মধ্যে পড়লেও, পরে নিরাপদে হোটেলে ফিরে আসতে পেরেছেন। ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় আজ তাঁদের শ্রীনগরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।এই ঘটনার পর অনুরাগের মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী— উভয়ের কাছেই আবেদন জানিয়েছেন, যেন কাশ্মীরে আটকে পড়া সমস্ত পর্যটক, বিশেষত তরুণ তরুণীদের দ্রুত উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে আনা হয়।

তিনি জানান, ‘‘আমার ছেলে আর ছেলের বউ ঠিক আছে জেনেও মনটা শান্ত হচ্ছে না। তারা ঠিক কেমন আছে, মানসিকভাবে কেমন আঘাত পেয়েছে, তা ভাবতেই গা শিউরে উঠছে।’’তবে আজ সকালে অনুরাগের সঙ্গে কথা হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন পরিবারের সদস্যরা। এখন অপেক্ষা কতক্ষণে ঘরে ছেলে ও বৌমা সুস্থ শরীরে ফিরে আসে। ঠাকুর ঘরে একটানা প্রার্থনা জানিয়ে যাচ্ছেন তাদের ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে।

টুলু কাণ্ডে উদ্ধার গোপন ‘ডায়েরি’! কাকে কত গিয়েছে, মিলল খুঁটিনাটি হিসেব

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কলেজের তরুণীরাই টার্গেট! হামিমের শাগরেদ আদিত্যকে নিয়ে বিস্ফোরক দাবি STF-র

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পের জেরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১২৫, এখনও নিখোঁজ বহু

আপেল অ্যাপ স্টোর থেকে উধাও টেলিগ্রাম!

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা