এই মুহূর্তে

কালনার রাস্তায় বালুরঘাটের এনুমারেশন ফর্ম! উদ্ধারের পর রাজনৈতিক তরজা

নিজস্ব প্রতিনিধি : রাস্তায় পড়ে রয়েছে এনুমারেশন ফর্ম। এই ঘটনা নিয়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কালনার মন্ডলপাড়ার রাস্তা থেকে উদ্ধার হয়েছে ২৭টি এনুমারেশন ফর্ম। স্থানীয়রাই এগুলো দেখতে পান। পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশকর্মীরা। ফর্মগুলো উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।

এসআইআর ফর্ম নিয়ে একাধিক জায়গা থেকে একাধিক অভিযোগ আসছে। অভিযোগ উঠছে, বিএলওরা বাড়ি বাড়ি না গিয়ে নির্দিষ্ট জায়গায় বসে ফর্ম বিলি করা হচ্ছে। আবার অভিযোগ উঠছে, বিএলও-র পরিবর্তে অন্য কেউ ফর্ম বিলি করছেন। এবার রাস্তায় এনুমারেশন ফর্ম পড়ে থাকার অভিযোগ উঠল। কালনার মন্ডলাপাড়াতে রবিবার সকালে রাস্তায় বেশ কিছু ফর্ম পড়ে থাকতে দেখা যায়। রাস্তায় এইভাবে ফর্ম পড়ে থাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

সূত্রের খবর, বালুরঘাট এলাকার ফর্মগুলো উদ্ধার হয়েছে কালনার রাস্তা থেকে। এখানে প্রশ্ন উঠছে, রাস্তায় কীভাবে পড়ে রয়েছে এনুমারেশন ফর্ম? স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে রাস্তার ধারে কিছু কাগজ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেগুলো কুড়িয়ে জড়ো করতে দেখা যায় একজনকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, সেগুলো এনুমারেশন ফর্ম। সেই ফর্ম দেখলে জানা যায়, সেগুলো বালুরঘাটের। এরপরেই খবর দেওয়া হয় কালনা থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে কালনা থানার পুলিশ। এই ফর্মের বিএলওকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ফর্মগুলো উদ্ধার করা হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, বালুরঘাটের ফর্ম এখানে কী করে পৌঁছাল? কালনা থানার পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন কালনার মহকুমাশাসক। পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের  জেলাপ্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

জানা যাচ্ছে, কলকাতা থেকে ফর্ম নিয়ে যাওয়ার পথে কিছু ফর্ম হারিয়ে গিয়েছিল। সেগুলোই এই ফর্ম কিনা জানার চেষ্টা চালানো হচ্ছে। নথি মিলিয়ে দেখা হবে। তৃণমূলের অভিযোগ, বিজেপি ফর্মগুলো নষ্ট করতে চাইছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজনৈতিক পর্যটক মোদিকে বাংলার মানুষের পাঁচ প্রশ্ন, তুলে ধরল তৃণমূল

মোদির ব্রিগেড সমাবেশের আগে রাজপথে মুণ্ডুহীন প্রধানমন্ত্রী, কাটল কারা? তুঙ্গে আলোড়ন

পারফরম্যান্সের নিরিখে প্রার্থী তালিকা প্রস্তুত তৃণমূলের, ঘোষণা কবে হবে?‌

বিধানসভা ভোটে লড়বেন? চমকানো জবাব দিলীপ ঘোষের

আঁধারে লুকিয়ে ছিল মৃত্যু, ঘুণাক্ষরেও টের পায়নি ২ বন্ধু, হাড়োয়ায় চাঞ্চল্য

ডায়মন্ড হারবারে প্রত্যেক ঘরে অম্রুতের জল, অভিষেকের উদ্যোগে শুরু ১৭৮ কোটির প্রকল্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC -
Goals
Waiting...
Live Score -
Match Status
Loading...
Powered by Ei Muhurte