নারী শরীরে ফুটে উঠল বামা কালীর অবয়ব, শিল্পীর সৃষ্টিতে মুগ্ধ নেট নাগরিক

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘একবার নাচো নাচো গো শ্যামা
নাচো তেমন করে,
একবার নাচো মা‘

বামা কালী শুনলেই মনের মধ্যে অবধারিতভাবে উঁকি দেয় এই গান। শান্তিপুরের অত্যন্ত জাগ্রত বামা কালী বিখ্যাত তাঁর নিজগুণেই। তিনি তো সকল গুণের আধার, তাই মুণ্ডমালা গলে ধারণ করে আর হাতে অসি নিয়ে ধ্বংসলীলায় মাতলেও সন্তানের কাছে তিনি স্নেহশীলা জননী। এবার এক নারীর শরীরে শান্তিপুরের জনপ্রিয় ও জাগ্রত বামা কালীর অবয়ব ভটিয়ে তুললেন স্বনামধন্য মেকআপ আর্টিস্ট মুক্তি রায়। বর্তমানে তিনি সোদপুরের বাসিন্দা। বিবাহসূত্রে ছিলেন কৃষ্ণনগরে। কৃষ্ণনগর থেকে শান্তিপুরের দূরত্ব আর কতটা, তাই বামাকালীর স্বচক্ষ দর্শন না হলেও কথা শুনতেন খুব। পরে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বামাকালীকে। তখন থেকেই মনের মধ্যে ছিল সুপ্ত বাসনা। নিজের শিল্পকর্মের মধ্য দিয়ে যদি একদিন মানব দেহে বামা কালীর রূপ ফুটিয়ে তুলতে পারেন তাহলে বেশ হয়। অবশেষে সেই ইচ্ছা হল পূরণ। মুক্তি রায়ের হাত ধরে মানবদেহে ফুটে উঠলেন বামা কালী।

এই প্রথম নয়, এর আগে নারী দেহে বড়মা‘র অবয়ব ফুটিয়ে তুলেছিলেন মুক্তি। এ বছর শান্তিপুরের জাগ্রত বামা কালীর অবয়ব ফুটিয়ে তুলেছেন তিনি। দেহে বামা কালীর অবয়ব ফুটিয়ে তুলতে কয়েক ঘন্টা সময় লেগেছে তার। সম্পূর্ণ রং তুলি দিয়ে নারীর শরীরে তিনি ফুটিয়ে তুলেছেন বামা কালির অবয়ব। তারপর ছবি তুলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় তা আপলোড করেন। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই সব ছবি ও ভিডিও। ভিডিও করতে তাঁকে সাহায্য করেছেন স্বামী দেবাশীষ বিশ্বাস। তিনি নিজেও একজন ফটোগ্রাফার এবং ভিডিও এডিটর।

শিল্পী জানিয়েছেন মানুষের কাছ থেকে ভূয়সী প্রশংসা এসেছে। অনেকে আবার আবদার করে বলেছে এবার যেন তিনি কৃষ্ণনগরের বুড়িমার অবয়ব ফুটিয়ে তোলেন। মুক্তি রায়ের কথায়, “বামা কালী ফুটিয়ে তোলার পর থেকে এখন অনেকে বলছেন কৃষ্ণনগরের বুড়িমার অবয়ব ফুটিয়ে তুলতে। ভবিষ্যতে সেই চেষ্টা করব। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অনেকে মোটা টাকা অফার করছেন পুনরায় সাজিয়ে তোলার জন্য। সবাইকে আমার অনুরোধ, প্রতি বছর একবারই আমি এই শিল্পকর্ম করে থাকি। অর্থের লোভ দেখিয়ে আমাকে দিয়ে সেই কাজ আর করানো যাবে না। এ নেহাত ভালোবাসা ও মায়ের প্রতি শ্রদ্ধা ও ভক্তির জন্যই আমার করা।” চলতি বছর কালী পুজোর সময় বামা কালীর পুজো এবং নিরঞ্জন দেখার ইচ্ছে রয়েছে পেশায় মেক আপ আর্টিস্ট মুক্তি রায়ের।

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর