দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রতারণার শিকার হয়ে খোয়ানো টাকা ফেরাল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন এমন ৫ জনকে টাকা ফিরিয়ে দিল বনগাঁ সাইবার ক্রাইম থানার(Cyber Crime P.S.) পুলিশ। রবিবার সেই সমস্ত প্রতারিতদের হাতে খোয়া যাওয়া অর্থের চেক তুলে দেওয়া হয় পুলিশের তরফে। একইসঙ্গে সতর্ক করা হয়, কোন পথে গেলে এই ধরনের প্রতারণা আটকানো সম্ভব। এদিন যাঁদের হাতে চেক তুলে দেওয়া হয়, বিভিন্ন সময়ে তাঁরা প্রতারণার শিকার হয়েছেন নানা প্রতারণার ফাঁদে পড়ে।

মোট ৩লক্ষ ২৭ হাজার ৫৩০ টাকা ফেরত দেওয়া হয় বনগাঁ (Banga)সাইবার থানার তরফে। কেউ ইউপিআইয়ের ও এ.ই.পি.এস এর মাধ্যমে টাকা দিতে গিয়ে হাজার হাজার টাকা খুইয়েছেন। কেউ আবার সোশ্যাল মিডিয়ায় চাকরির বিজ্ঞাপনের(Advt.) ফাঁদে পা দিয়ে প্রচুর টাকা হারিয়েছেন। প্রায় প্রতিদিনই ডিজিটাল মাধ্যমে প্রতারণার কবলে পড়ছেন সাধারণ মানুষজন। নানা প্রলোভনের ফাঁদে পা দিয়ে নিমেষে ব্যাংকের একাউন্ট থেকে খোয়া যাচ্ছে লক্ষ লক্ষ টাকা।

তাই পুলিশের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে সতর্ক করে বলা হচ্ছে এই ধরনের প্রলোভন থেকে সাবধানী পথ অবলম্বন করতে হবে নাগরিকদের। ডিজিটাল (Digital)মাধ্যমে অর্থ লেনদেনের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। অজানা কোন ফোন নাম্বার বা লিংক সম্পর্কে সাবধান থাকতে হবে। ডিজিটাল মাধ্যমে যেকোনো ধরনের বিজ্ঞাপন দেখে প্রলুদ্ধ হওয়া যাবে না।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা ভাণ্ডার! প্রতিশ্রুতিতে ভরছে দেওয়াল, কার ভরসা বেশি?

বৃষ্টি মাথায় ভোটপ্রচারে মধ্য হাওড়ার তৃণমূল প্রার্থী অরুপ

উত্তর-দক্ষিণে জোড়া আক্রমণ ! ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক

বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই সন্দেহ! পর্ণশ্রীতে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

সকাল থেকে শুরু দুর্যোগ! একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা, কতদিন চলবে ঝড়বৃষ্টি?

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ