আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেয়াদ উত্তীর্ণ পুষ্টি খাবার খেয়ে অসুস্থ শিশুরা

নিজস্ব প্রতিনিধি,গোপালনগর: অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে মেয়াদ উত্তীর্ণ পুষ্টি পাউডার দেওয়ার অভিযোগ। সেই পুষ্টি পাউডার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে কয়েকজন শিশু , আভিযোগ এলাকাবাসীর। এই পুষ্টি পাউডারের(Helath Powder) ম্যানুফ্যাকচারিং ডেট থেকে ১২০ দিন মেয়াদ থাকে। সেখানে ম্যানুফ্যাকচারিং ডেট রয়েছে ১৮-০৫-২০২৩ । মানে অনেক আগেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে এই পুষ্টি খাবারের । ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিক্রমপুর এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, গতকাল বিক্রমপুর(Bikrampur) অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের মেয়াদ উত্তীর্ণ পুষ্টি পাউডার দেওয়া হয়। সেই পুষ্টি পাউডার খেয়েই অসুস্থ হয়ে পড়েন কয়েকজন শিশু। তাদের আরো অভিযোগ এই শিশু শিক্ষা কেন্দ্র থেকে শিশুদেরকে যে চাল দেওয়া হয় সেই চালেও পোকা থাকে এবং শিক্ষা কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়মিতভাবে শিক্ষাক্ষেত্রে আসেন না এবং শিশুর মায়েদের সঙ্গে খারাপ আচরণ করেন।

শিশুদেরকে মেয়াদোত্তীর্ণ পুষ্টি পাউডার দেওয়া প্রসঙ্গে বিক্রমপুর (৪৯৮) অঙ্গনওয়াড়ি কর্মী সুলেখা সরকার বলেন, আমি যেমন খাবার পেয়েছি ঠিক তেমনটাই দিয়েছি। তবে খাবারের প্যাকেটের তারিখ চেক করে না দেওয়াটা আমার ভুল হয়েছে।এই বিষয়ে সিডিপিও বনগাঁ(Banga) সঞ্জয় পোদ্দার বলেন, আমি ওই অঙ্গনওয়ারী দিদিকে ডেকে পাঠিয়েছি বিষয়টি আমরা তদন্ত করছি । যদি উনি শাস্তি পাওয়ার যোগ্য হন আমরা ব্যবস্থা নেব।

Published by:

Share Link:

More Releted News:

ভুয়ো গেট পাশ দেখিয়ে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়ায় নিরাপত্তা রক্ষীদের বেধড়ক মারধর

‘গ্রেফতার করতে হবে’, বারাসতে স্ট্রংরুমের সিসিটিভি বন্ধ থাকায় দাবি তৃণমূল প্রার্থীর

দুপুর ১টা পর্যন্ত ১৫টি বুথের পুনর্নির্বাচন শান্তিপূর্ণ, দ্বিতীয়বার ভোট দিতে লম্বা লাইন

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছে, সন্দেহে রোমহর্ষক কাণ্ড ঘটালেন স্বামী

‘‌সিপিএম বেশ কয়েকটি আসন পাবে’‌, ভবিষ্যদ্বাণী করলেন অভিনেত্রী মানসী

কলকাতা মেট্রোয় কর্মী নিয়োগের ভুয়ো বিজ্ঞপ্তি! শহরজুড়ে তোলপাড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ