বনগাঁতে তৃণমূল কর্মীদের প্রতিটি বাড়িতে ৪ বার করে যাওয়ার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁতে তৃণমূল কংগ্রেসের কর্মী সভাতে নিচু তলার কর্মীদেরকে নানা উপদেশ দিল রাজ্য নেতৃত্ব । কর্মীদের চাঙ্গা করতে দেশাত্মবোধক গান গাইলেন বিধায়ক নারায়ণ গোস্বামী । লোকসভা নির্বাচনকে সামনে রেখে বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের(Biswajit Das) সমর্থনে সোমবার কর্মীসভায় উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস , নৈহাটির বিধায়ক তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী , স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনা মন্ডল , বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।

এদিন পার্থ ভৌমিক(Partha Bhowmick) কর্মীদের উদ্দেশ্যে বলেন, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল লোকসভা নির্বাচনে না হলে দল পর্যালোচনা করবে লোকসভা নির্বাচনের পরে । প্রতিটি বাড়িতে চারবার করে যাওয়ার জন্য আবেদন জানিয়েছে কর্মীদের কাছে । দিল্লির জমিদারি মনোভাব এর বিরুদ্ধে বাংলার লড়াই বনগাঁতেও জমিদার মুক্ত করতে হবে আবেদন করেন কর্মীদের কাছে । অন্যদিকে, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী(Narayan Goswami) কর্মীদেরকে বুথে বুথে কমিটি তৈরি করবার জন্য নির্দেশ দেন । কর্মীদেরকে চাঙ্গা করতে অনুষ্ঠানের শেষে গাওয়া হয় দেশাত্ববোধক গান ।

এদিকে,বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসা। বাধা দিতে গিয়ে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূল সমর্থক। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰামের টোটাসাই এলাকায়। আহত তৃণমূল কর্মীকে প্রথমে নয়াগ্রাম(Nayagram) সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার অবস্থার অবনতি ঘটায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে(Medinipur Medical College Hospital) স্থানান্তর করা হয়। জানা গিয়েছে, সোমবার টোটাসাই এলাকার তৃণমূল সমর্থক এর বাড়িতে জোরপূর্বক দলীয় ফ্লাগ বাঁধার চেষ্টা করে কয়েকজন বিজেপি কর্মী বলে অভিযোগ।ঘটনা প্রত্যক্ষ করা মাত্র বাধা দেন তৃণমূল কর্মী। সেই সময় তৈরি হয় বচসা। অভিযোগ তখন বিজেপি কর্মীরা চড়াও হয় তৃণমূল কর্মীর ওপর।লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। তখন গুরুতর আহত অবস্থায় তৃণমূল কর্মীকে ভর্তি করা হয় নয়াগ্রাম(Nayagram) সুপার স্প্যাসালিটি হাসপাতালে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল