আটকে থাকা ভারতীয় লরি চালকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে জোর তৎপরতা শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা:বর্তমানে বেশকিছু ভারতীয় লরি চালক বাংলাদেশে আটকে রয়েছেন বলে খবর।মালদা ও কোচবিহার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করা লরি এবং ট্রাকের ভারতীয় চালকরা সেখানে আটকে রয়েছেন। তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চলছে তোড়জোড়। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন সেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশের দখল নিয়েছে সেখানকার সেনা বাহিনী। উত্তাল অবস্থায় রয়েছে বাংলাদেশের বর্তমান পরিবেশ-পরিস্থিতি। যার প্রভাব পড়েছে এবার বাংলাতেও। বাংলাদেশের উত্তেজনাময় পরিস্থিতির কথা ভেবে ভারত-বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট(High Alert) জারি করেছে বিএসএফ। কড়া নজরদারি চলছে মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মালদার মহদিপুর স্থলবন্দরে আমদানি-রপ্তানী (Export Import)বাণিজ্যে জোর ধাক্কা লেগেছে। সোমবার দুপুরের পর থেকে এখনও পর্যন্ত দু-দেশের মধ্যে বন্ধ রয়েছে পণ্যবাহী লরি চলাচল। তবে ইমিগ্রেশন চেকপোস্ট চালু রয়েছে।

যদিও মানুষজনের আনাগোনা কিছুটা কম রয়েছে। এছাড়াও বর্তমানে বেশকিছু ভারতীয় লরি চালক বর্তমানে বাংলাদেশে আটকে রয়েছেন বলে খবর। তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চলছে তোড়জোড়।এদিকে, নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তের গেঁদে সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসা প্রত্যেকের ফিরে যাওয়ার ব্যস্ততা তুঙ্গে। মঙ্গলবার ভোর হতে না হতেই বাংলাদেশীদের ভারত থেকে ফিরে যাওয়ার ব্যস্ততা শুরু হয় গেঁদে সীমান্ত দিয়ে। যদিও গেঁদে সীমান্ত দিয়ে যে মৈত্রী এক্সপ্রেস চলত, বাংলাদেশের অগ্নিগর্ভ কারণের ফলে আপাতত স্থগিত রাখা হয়েছে মৈত্রী এক্সপ্রেস(Maitri Express)।

অপরদিকে,বাংলাদেশের ঘটনায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সেইমতো নদিয়ার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বেড়েছে সীমান্ত রক্ষীদের প্রহরা। ইতিমধ্যেই দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ঘটনা কোন আঁচ যাতে পশ্চিমবঙ্গে এসে না পড়ে সেই কারণে সদা সতর্ক সীমান্তবর্তী এলাকার রক্ষী বাহিনী।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত