বোরখা পরে সীমান্ত পেরিয়ে মুর্শিদাবাদে ঢুকে তাণ্ডব চালিয়েছে বাংলাদেশি জঙ্গিরা!

Share:

নিজস্ব প্রতিনিধি : বোরখা পড়েই সীমান্ত পেড়িয়ে এপারে এসে অশান্তি ছড়িয়েছে ওপারের জেলভাঙা বন্দিরা। এমনই নির্দিষ্ট তথ্য পেয়েছেন গোয়েন্দারা। শেখ হাসিনা সরকারকে উৎখাত ও দেশে নৈরাজ্য ছড়ানোর জন্য যে ধরনের পদ্ধতিকে হাতিয়ার করা হয়েছিল, সেই একই পদ্ধতিতে এপার বাংলাতেও অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে। শেখ হাসিনা উৎখাত পর্বে বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন প্রান্তের জেল ভেঙে পালিয়েছিল হাজার হাজার কুখ্যাত জঙ্গিরা। তাদেরই বোরখা পড়িয়ে সীমান্ত দিয়ে এপারে ঢোকানো হয়েছে বলে অভিযোগ উঠছে।

সূত্রের খবর, ২০ জন জেল ভাঙা জঙ্গির একটি দল ৩ ভাগে ভাগ হয়ে মু্র্শিদাবাদে অশান্তি ছড়িয়েছে। হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের একাধিক জেলভাঙার খবর সামনে এসেছিল। সেই জেলে একাধিক কুখ্যাত জঙ্গিরা ছিল। কিন্তু জেল ভাঙার পর তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। গোয়েন্দারা জানতে পেরেছেন, ওই জেল ভাঙা জঙ্গিরাই হামলা চালিয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সূতি ও ধুলিয়ানে। কিন্তু কীভাবে তারা এপারে এল? স্থানীয় বিভিন্ন সূত্র থেকে গোয়েন্দারা জেনেছেন, সূতি সীমান্ত দিয়ে এপারে এসেছে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের ওই সদস্যরা। বোরখা পরে সীমান্ত পার করানো হয় তাদের। বোরখা থাকায় তাদের আসল পরিচয় অনেকেই বুঝতে পারেনি।

বাংলদেশে হাসিনা সরকারের পতন অন্তর্বর্তী সরকারে সূচনায় জঙ্গিরা বাংলাদেশে নিজেদের জমি পেয়েছে। মুর্শিদাবাদ লাগোয়া রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ জেলার বিস্তির্ণ এলাকা এখন জঙ্গিদের নিয়ন্ত্রণে। মুর্শিদাবাদের হামলার ষড়যন্ত্রকারীরা সেখানে বসেই একের পর এক নির্দেশ দিয়েছে। এই হামলা হঠাৎ করে তৈরি হওয়া নয়। এর পরিকল্পনা বহুদিন ধরে চলেছে।

জানুয়ারি মাসে ধুলিয়ানেক কিছু এলাকায় বহিরাগত বাইক আরোহী নজরে এসেছিল। কিছু বাড়িতে ইট ছোঁড়ার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। সেই সময় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলেও, ধামাচাপা পড়ে যায়। গোয়েন্দাদের ধারনা, সেই সময় রেকি করতেই এসেছিল তারা। এলাকার পথঘাট ও টার্গেট নির্দিষ্ট করতে এসেছিল। এই ঘটনায় স্থানীয় কিছু যুবকের মগজ ধোলাই করারও অভিযোগ রয়েছে।

গোয়েন্দারা বলছেন, হামলার সময় প্রতিটি তথ্য এপার থেকে যেমন জানানো হয়েছে, ঠিক তেমনই ওপার থেকে নির্দেশও এসেছে। জানা গিয়েছে ঘটনার দিন একাধিক ফোন এসেছিল ওপার থেকে।

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, মৃত ১০

১০ বার ডিভোর্সের জন্যে মিনতি! কেন রাজেশ-ডিম্পলের আইনত বিচ্ছেদ হয়নি জানেন?

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ