এই মুহূর্তে

বাংলার বাড়ি প্রকল্পে ফার্স্ট বয় পশ্চিম মেদিনীপুর, তৈরি প্রায় ৮০ হাজার বাড়ি

নিজস্ব প্রতিনিধি: বাংলার বাড়ি প্রকল্পে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ৮০ হাজার বাড়ি তৈরি হয়েছে। এই ফলে রাজ্যে প্রথম স্থানে রয়েছে বিপ্লবের শহর মেদিনীপুর। ইতিমধ্যেই যে সকল বাড়ির কাজ এখনও শেষ হয়নি সেগুলি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বাড়ি পেয়েছে। প্রথম পর্যায়ে এই জেলায় ১ লক্ষ ২ হাজার ১১০ জন বাসিন্দাকে বাড়ি দেওয়া হয়েছে। প্রথম ধাপ সম্পূর্ণ করতে খরচ হয়েছে ৬০৩ কোটি টাকা, দ্বিতীয় ধাপেও প্রায় ৬০০ কোটি টাকা খরচ হচ্ছে। তবে বাড়ি তৈরির ক্ষেত্রে কিছু পরিবার এখনও পিছিয়ে রয়েছে। সে সমস্ত বাড়িগুলি কেন তৈরি হয়নি এখনো তা জানার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

জেলা শাসক খুরশিদ আলী কাদরি এই প্রসঙ্গে বলেছেন, “বাংলার বাড়ি প্রকল্পে বহু মানুষ উপকৃত হয়েছে। এতে পশ্চিম মেদিনীপুর অন্যান্য অনেক জেলার থেকেই এগিয়ে রয়েছে। নিয়মিত পর্যবেক্ষণের ফলে এই সাফল্য এসেছে। আশা করা যাচ্ছে যে বাড়িগুলির কাজ এখনও সমাপ্ত হয়নি সেগুলি খুব দ্রুতই শেষ করা হবে। সকলের সহযোগিতা ছাড়া এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না।

আসলে কেন্দ্রের পক্ষ থেকে বাড়ি তৈরিতে টাকা আসা আচমকাই বন্ধ হয়ে যায়। দেওয়া হয়েছিল বাড়ি না পেয়ে গ্রামবাসীদের মধ্যে বাড়ছিল ক্ষোভের আঁচ।  বর্ষাতে তারা প্রচন্ড সমস্যায় পড়তেন। পশ্চিম মেদিনীপুর এমনিতেই বন্যাপ্রবণ, প্রচন্ড বৃষ্টিতে কী অবস্থা হতে পারে তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। এই সকল বিষয় মাথায় রেখেই রাজ্য সরকারের লক্ষ্য ছিল সবচেয়ে বেশি স্থায়ী বাসস্থান তৈরি করা। কেন্দ্রীয় সরকারের উপর ভরসা না করে নিজেরাই উদ্যোগ নিয়ে গৃহীনদের গৃহ দেওয়ার চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করে সরকার।

রাজ্যজুড়ে ১২ লক্ষ মানুষ বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাচ্ছে। ২০২১-২০২২ সালে তৈরি হওয়া উপভোক্তাদের তালিকার ওপর ভিত্তি করে পশ্চিম মেদিনীপুর জেলায় তিন লক্ষের বেশির বাড়িতে সার্ভে করার কাজ শুরু করেছে প্রশাসন। এরপর ১ লক্ষ ২ হাজারের বেশি বাড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে কেশপুর ব্লক এ ৭২৯৩ টি, কেশিয়াড়ি ব্লকে ৬৭৬৫ টি, সবং ব্লকে ৮৯৫২ টি, ডেবরা ব্লকে ৫৭৬৮টি এবং শালবনি ব্লকে ৬৯১৩ টি পরিবার উপকৃত হয়েছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজনৈতিক পর্যটক মোদিকে বাংলার মানুষের পাঁচ প্রশ্ন, তুলে ধরল তৃণমূল

মোদির ব্রিগেড সমাবেশের আগে রাজপথে মুণ্ডুহীন প্রধানমন্ত্রী, কাটল কারা? তুঙ্গে আলোড়ন

পারফরম্যান্সের নিরিখে প্রার্থী তালিকা প্রস্তুত তৃণমূলের, ঘোষণা কবে হবে?‌

বিধানসভা ভোটে লড়বেন? চমকানো জবাব দিলীপ ঘোষের

আঁধারে লুকিয়ে ছিল মৃত্যু, ঘুণাক্ষরেও টের পায়নি ২ বন্ধু, হাড়োয়ায় চাঞ্চল্য

ডায়মন্ড হারবারে প্রত্যেক ঘরে অম্রুতের জল, অভিষেকের উদ্যোগে শুরু ১৭৮ কোটির প্রকল্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC -
Goals
Waiting...
Live Score -
Match Status
Loading...
Powered by Ei Muhurte