নেপাল বিপর্যয়ের পরই নিখোঁজ বারাসাতের শিক্ষিকা সুস্মিতা, চিন্তায় পরিবার-প্রতিবেশী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই নিখোঁজ বারাসাতের পাওনিয়ার পার্ক এলাকার বাসিন্দা সুস্মিতা ভট্টাচার্য। ২১ আগস্ট ৩০ জনের একটি পর্যটক দলের সঙ্গে নেপালের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। কলকাতার একটি বেসরকারি পর্যটন সংস্থার মাধ্যমে ওই দলটি নেপাল গিয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তারপর থেকেই সুস্মিতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম উৎকণ্ঠায় তাঁর পরিবার ও প্রতিবেশীরা।

পেশায় শিক্ষিকা সুস্মিতা স্বামীর সঙ্গে বারাসাতের বাড়িতে থাকেন। তাঁদের ছেলে কসবায় থাকেন। নেপালে বিপর্যয়ের খবর পাওয়ার পর তাঁর স্বামীও কলকাতায় পৌঁছেছেন বলে জানা গিয়েছে। প্রতিবেশীদের দাবি, নেপালে পৌঁছনোর পর পরিবারের সঙ্গে সুস্মিতার কথা হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিপর্যয়ের পর থেকে তাঁর সঙ্গে আর কোনও ভাবেই যোগাযোগ করা যাচ্ছে না।জানা গিয়েছে, কাঠমান্ডুতে পৌঁছে পর্যটক দলটি পশুপতিনাথ মন্দিরে যায়। এরপর মানস সরোবরের উদ্দেশে রওনা দেয় তারা। পথে কেরুং এলাকার দিকে যাওয়ার সময় কোনও এক পর্যায়ে সুস্মিতার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ সময় ধরে ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনও সাড়া মেলেনি। তাঁর বর্তমান অবস্থান সম্পর্কেও পরিবারের কাছে কোনও নির্দিষ্ট তথ্য নেই।

আরও পড়ুনঃ ‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

নেপালের দুর্গম পার্বত্য এলাকায় বিপর্যয়ের জেরে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সুস্মিতার কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তাঁর সন্ধানে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রিয় প্রতিবেশীর দ্রুত সন্ধান মিলবে-এই আশাতেই এখন দিন গুনছেন বারাসাতের বাসিন্দারা।

৩৫ রানেই অলআউট! শূন্য রানে ফিরলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল লজ্জার রেকর্ড?

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপের জামিন-আর্জি নিয়ে কী বক্তব্য? সিবিআইকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

নেপালের দুর্যোগে নিখোঁজ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার

‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে