নয়ডার ঘাসে শীঘ্রই খেলা শুরু হবে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে, ঘোষণা ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের মাঠ পরিদর্শনে যান রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস  (Minister Arup Biswas)। একসময় ঘাসের কারণে স্টেডিয়াম মুখি হচ্ছিলেন না ফুটবলারা। তারা জানিয়েছিলেন এই ঘাসে খেললে চোট পেতে পারেন তারা। পরবর্তীতে রাজ্য ও জেলা স্তরের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় ওই মাঠের খেলার পরিবেশ গড়ে তোলা হবে। দিল্লির নয়ডা থেকে আনানো হয় বারমুডা ঘাস। বসানো হয় গোটা বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন জুড়ে। মাসখানেক আগে বসানো হয়েছে সেই ঘাস।

শুক্রবার রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ,বারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক(MP Partha Bhowmick), রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ(Minister Rathin Ghosh), উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী একাধিক প্রশাসনিক কর্তারা বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে এলেন মাঠের গুণগত মান পরীক্ষা করে দেখতে। মাঠের থেকে একাংশ ঘাস তুলে নিয়ে তা ঘনত্ব এবং সঠিকভাবে পরিচর্যা হচ্ছে কিনা তা নিজো হাতে খতিয়ে দেখেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। বেশ কয়েক বছর পর ফের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে ফুটবলের ড্রপ পড়তে দেখা গেল এই দিন।

পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রীড়া মন্ত্রী জানান, খুব শিগগিরই বড় ম্যাচ হতে চলেছে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে(Vidyasagar PlayGround)। খেলোয়াড়দের উপযুক্ত করে গড়ে তোলা হয়েছে এই ক্রীড়াঙ্গন। আবারও দর্শকদের হইহুল্লোড় এবং চিৎকারে মেতে উঠবে বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন। বড় বড় ম্যাচগুলি এই ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে। ফলে সকলেই খুশি বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন আবার তার খেলার পরিবেশ ফিরে পেতে চলেছে এই সংবাদে।

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর