ব্যারাকপুরে গান স্যালুট ও কুচকাওয়াজে প্রজাতন্ত্র দিবস পালন

Share:

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর: গান স্যালুট কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পঁচাত্তর তম প্রজাতন্ত্র দিবস পালন হল ব্যারাকপুরে। ঐতিহাসিক শহর ব্যারাকপুর(Barrackpore)। বহু ইতিহাসের সাক্ষী এই ব্যারাকপুর। স্বাধীনতার প্রথম যুদ্ধ সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল এই ব্যারাকপুর থেকেই। সেই সিপাহী বিদ্রোহের নায়ক শহীদ মঙ্গল পান্ডে থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মহত্মা গান্ধী, প্রফুল্ল চন্দ্র সেন সহ একাধিক স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে রয়েছে এই ব্যারাকপুরে। সেই ব্যারাকপুর লাটবাগানে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালন হলো যথাযথ মর্যাদার সাথে।

জাতীয় পতাকা উত্তোলন করলেন বারাকপুরের মহকুমা শাসক(SDO) সৌরভ বারিক। এরপর গান স্যালুটের মধ্যে দিয়ে সম্মান জানানো হয়, স্বাধীনতা সংগ্রামে আত্ম বলিদান দেওয়া বীর শহীদদের। তারপর বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ, প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর ও বারাকপুর মহকুমার সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ অনুষ্ঠান। এরপর স্বামী বিবেকানন্দ পুলিশ টেনিং এর পক্ষ থেকে ঘোড়াদের বিভিন্ন রকম কৌশল প্রদর্শন এবং সারমেয়দের বিভিন্ন কৌশল প্রদর্শন হয় এই সাধারণতন্ত্র দিবসে। এবং সবার শেষে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।

এদিকে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস(Republic Day) উপলক্ষে শুক্রবার বনগাঁ(Banga) মহকুমা শাসক ও বনগাঁ মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযান সংঘ ময়দানে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। জাতীয় পতাকা (National Flag)উত্তোলন করেন বনগাঁ মহকুমা শাসক। পাশাপাশি গান স্যালুট এছাড়াও বিভিন্ন কলা কৌশলীদের নিয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমা শাসক সহ একাধিক প্রশাসনের কর্তারা।

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

ভারতীয় বাজারে ফিরছে Vivo-র জনপ্রিয় S সিরিজ, থাকবে 7000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা  

ভাগ্য খুলতে চাইলে আজ গুরু পূর্ণিমার দিন ভুলেও এই কাজ করবেন না

বাথরুমের দরজা বন্ধ করতে ভুলে যান? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

আচমকা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, গুরুপূর্ণিমায় সুখবর পাবেন ৩ রাশির জাতকরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক