বারুইপুরে এসপি অফিসে নির্যাতিতার পরিবারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ সুপারের কার্যালয়ে (এসপি অফিসে) গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি তদন্তের অগ্রগতি নিয়েও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। অফিসে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত-সহ পুলিশের শীর্ষ আধিকারিকেরা। পাশাপাশি গণপিটুনিতে প্রাণ হারানো যুবকের পরিবারের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর।  

গত রবিবার স্থানীয় একটি পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধারের পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। অভিযোগ, নাবালিকাকে গনধর্ষণের পর খুন করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল এবং দিবাকর সর্দার নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, ঘটনার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে এক যুবকের মৃত্যুও এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি করে। ঘটনার পর থেকেই সকলকে শান্ত থাকার বার্তা আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন এবং তাঁদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সোমবার শুভেন্দু জানান, পরিবারের সব ন্যায্য দাবি পূরণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই আজ মঙ্গলবার নবান্ন থেকে সরাসরি বারুইপুরে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেন তিনি। যদিও সেই বৈঠকে কী আলোচনা হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি।

আর ও পড়ুন: দুর্নীতির অপরাধে আরও এক প্রাক্তন সরকারি আধিকারিককে মৃত্যুদণ্ড দিল চিনের আদালত

এদিকে, মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে বারুইপুরে যান। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় প্রথমে পরিবারটির সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধায়ক শিউলি সাহা ও প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘটনাস্থলে পৌঁছান। একই সময়ে তৃণমূলের সাংসদ সায়নী ঘোষ এবং কাকলি ঘোষ দস্তিদারও এলাকায় যান। উল্লেখযোগ্যভাবে, ঘটনাস্থলটি সায়নী ঘোষের লোকসভা কেন্দ্রের অন্তর্গত। তবে বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিদের উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয়দের একাংশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  তারপরেই বারুইপুরে পৌঁছোন শুভেন্দু। তবে এদিন জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সায়নী ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

‘বারুইপুর কাণ্ডে অশান্তির উসকানি দাতাদের ছাড় নয়’, কড়া বার্তা শুভেন্দুর

মনসুন ওয়েডিং! জল থইথই বিয়ের মণ্ডপ, কনেকে কোলে নিয়ে আচার পালন বরের, দেখুন ভিডিও

অন্নপূর্ণার ৩ হাজার টাকা বিনিয়োগ করবেন? পোস্ট অফিসের এই স্কিমে মিলবে ৫ লক্ষ রিটার্ন

মমতাকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট

কেতনের সঙ্গে বাগ্‌দানের ৪ মাস আগে গোপনে বিয়ে সেরেছিলেন সিয়া-চেতন, বিস্ফোরক দাবি পুলিশের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে ৩ হাজার, পৌঁছাতে পারে ১০ হাজার থেকে ১ লাখে

শ্রাবণ মাসের কাঁওয়ার যাত্রায় বিশেষ নজরে নবান্ন, পুণ্যার্থীদের জন্য যাত্রাপথেই মিলবে ফুট ম্যাসাজের সুযোগ

দুর্নীতির অপরাধে আরও এক প্রাক্তন সরকারি আধিকারিককে মৃত্যুদণ্ড দিল চিনের আদালত

বারুইপুরে এসপি অফিসে নির্যাতিতার পরিবারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক মুখ্যমন্ত্রীর

বিনা টিকিটে ৫০০ আর ধূমপানে ২০০০ টাকা জরিমানা, কড়া নিয়ম পাতাল রেলে

তারাতলা কাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য, বিনামূল্যে ওষুধ ও চাকরির আশ্বাস

দামেস্কেতে ফরাসি প্রেসিডেন্টের হোটেলের কাছে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

শুধু ডিম খেলেই হবে না! শিশুর সুস্থ বৃদ্ধির জন্য দরকার সুষম খাদ্য, মত চিকিৎসকদের

ওজন কমাতে মেথি কতটা কার্যকর? সঠিকভাবে খেলেই মিলতে পারে একাধিক উপকার