বাসন্তীতে বিস্ফোরণের ৬ ঘন্টা পর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ১

বাসন্তীতে বোমা বিস্ফোরণের ৬ ঘন্টা পর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হলেন এক ব্যক্তি। বোমা বিস্ফোরণের পর ঝলসে গিয়েছে তাঁর হাত-মুখ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাসন্তীতে বোমা বিস্ফোরণের ৬ ঘন্টা পর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হলেন এক ব্যক্তি। বোমা বিস্ফোরণের(Basanti Bomb Blast) পর ঝলসে গিয়েছে তাঁর হাত-মুখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির নাম ফারুক সর্দার।

বোমা বিস্ফোরণের পর প্রাণে বাঁচতে জ্বলন্ত বাড়ি থেকে কোনওক্রমে বেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ফারুক। শরীরে আঘাতের জেরে বেশি দূর এগোতে পারেননি। স্থানীয় একটি ধান ক্ষেতের মধ্যেই পড়েছিলেন টানা ৬ ঘণ্টা। গ্রামবাসীরা দেখতে পান ধান ক্ষেতে কেউ পড়ে রয়েছে। এরপর কাছে গিয়ে তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। দ্রুত তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছে। আহত ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবারের সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীতে একটি বাড়িতে আচমকা বোমা বিস্ফোরণ(Bomb Blast) হয়। বিস্ফোরণের জেরে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির চাল। বাসন্তী থানা এলাকার(Basanti) ফুলমালঞ্চ এলাকার সর্দারপাড়ায় এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামিউদ্দিন সর্দার ও মফিজউদ্দিন সর্দারের বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে উড়ে যায় বাড়ির দেওয়াল। পুলিশ ও দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থলে কেউ এই বিস্ফোরণের জেরে কেউ আহত হয়েছে কি না তার খোঁজে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু সেই সময় কেউ আহত বা নিহত হয়েছেন এমন কাউকে পাওয়া যায়নি। ঘটনার ৬ ঘন্টা পরে অবশেষে গ্রামবাসীদের নজরে আসে বোমা বিস্ফোরণের জেরে পুড়ে যাওয়া এক ব্যক্তি। ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় আহত ফারুক সর্দারকে। গোঙাতে গোঙাতে উপুড় হয়ে পড়ে ছিলেন ক্ষেতের মধ্যে।

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা