মোটরবাইকে করে এসে ১০ বছরের পুত্র সন্তানকে সীমান্তে ফেলে রেখে পালালেন বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: অমানবিক দৃশ্যের সাক্ষী থাকল বসিরহাট সীমান্ত। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে রাতের অন্ধকারে দশ বছরের সন্তানকে সীমান্তে ফেলে পালালো বাবা।উত্তর ২৪ পরগনার বসিরহাটে মহকুমার বসিরহাট থানার(Bashirhat P.S.)গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া প্রসন্ন কাটি সীমান্তের ঘটনা। বাবা পিন্টু ঘোষ, মা মাধবি ঘোষ। বাড়ি উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার(Asoknagar P.S.) কচুয়া গ্রামে। দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তির জের এই নিয়ে একাধিকবার দুই পরিবারের মধ্যে সমস্যা মেটানোর জন্য আলোচনা ও প্রশাসনের হস্তক্ষেপ কোনটাই কাজে আসেনি।

ডিভোর্সের(Divorce) মামলা হয়। বিষয়টি আদালতে বিচারাধীন। বাবা মা নিজের সন্তানকে নিতে অস্বীকার করে। বাবা রাতের অন্ধকারে দশ বছরের ছেলেকে রেখে পালায় ।নাম তমাল ঘোষ(Tamal Ghosh) ।চতুর্থ শ্রেণীতে পড়ে। তাকে মঙ্গলবার রাত্রিবেলা বসিরহাট থানার প্রসন্নকারী গ্রামে মোটর বাইকে করে এনে ফেলে চম্পট দেয় অভিযুক্ত বাবা। ওই ছাত্র কান্নাকাটি করতেই এলাকার মানুষ জড়ো হয়ে যায়। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বিকাশ দাস ১০৯৮ এই টোল ফ্রি নাম্বারে ফোন করে পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ এসে বাচ্চাটিকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে বলে সূত্রের খবর। ১০ বছরের সন্তানকে নিতে অস্বীকার করছে বাবা মা। যার কারণে রাতের অন্ধকারে সীমান্তে ফেলে রেখে চম্পট দেয় বাবা। এই অমানবিক দৃশ্য দেখে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। ইতিমধ্যে ওই নাবালকের মুখ থেকে তার বাবা-মার ফোন নম্বর সঠিক ঠিকানা জেনে পরিবারকে খবর দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর