মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: পরোটা মানেই কি শুধু আলু বা লাচ্ছা? একঘেয়ে স্বাদের বাইরে যদি নতুন কিছু চান, তাহলে একবার বানিয়ে দেখুন গুঁড়ো দুধের বিশেষ পরোটা। বাইরে হালকা মুচমুচে, ভেতরে দুধ-চিনির মিষ্টি পুর! এক কামড়েই মন ভরে যাবে। সকালের ব্রেকফাস্ট থেকে সন্ধ্যার জলখাবার, এমনকি রাতের খাবারেও এই অভিনব পদ হতে পারে সবার প্রিয়।

উপকরণ

১ কাপ ময়দা

স্বাদমতো নুন

২ টেবিলচামচ তেল

প্রয়োজনমতো জল

৩ টেবিলচামচ গুঁড়ো দুধ

৩ টেবিলচামচ গুঁড়ো চিনি

পদ্ধতি

একটি বড় পাত্রে ময়দা, নুন এবং তেল একসঙ্গে ভালভাবে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে জল যোগ করে নরম ও মসৃণ একটি মণ্ড তৈরি করুন। মণ্ডটি ১৫-২০ মিনিট ঢেকে রেখে দিন, এতে পরোটা আরও নরম হবে। মিক্সারে চিনি গুঁড়ো করে তার সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে নিন। দু’টি উপকরণ ভালভাবে মিশে গেলে মিষ্টি পুর তৈরি হয়ে যাবে। মণ্ড থেকে সমান আকারের লেচি কেটে নিন। প্রতিটি লেচি পাতলা করে বেলে তার ওপর হালকা তেল ব্রাশ করুন। এবার দুধ-চিনির পুর সমানভাবে ছড়িয়ে দিন। রুটির চার দিক ভাঁজ করে চৌকো আকারে মুড়ে নিন। তারপর হালকা হাতে আবার বেলে পরোটার আকার দিন। এতে পুর সুন্দরভাবে ভেতরে আটকে থাকবে। গরম তাওয়ায় সামান্য তেল বা ঘি দিয়ে দুই দিক সোনালি হওয়া পর্যন্ত সেঁকে নিন। তৈরি হয়ে যাবে সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা।

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

১৩৬-তম মন কী বাত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?