বসিরহাটে বিপুল পরিমাণ কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ দুই অস্ত্র ব্যবসায়ী এসটিএফের জালে

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: বিপুল পরিমাণে তাজা কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ বেঙ্গল এসটিএফের হাতে গ্রেফতার দুই অস্ত্র ব্যবসায়ী। উদ্ধার দুটি পিস্তল সহ ২৫২ টি কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের(STF) একটি দল বসিরহাট থানার বসিরহাট পৌরসভার(Bashirhat Municipality) ২১নং ওয়ার্ডের সিশোনা দাস পাড়ায় একটি বাড়িতে মঙ্গলবার হানা দেয়। বাড়িটিকে চারপাশ থেকে ঘিরে নেওয়া হয়। এরপর সেই বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণে কার্তুজ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে রাজ্য এসটিএফ।

তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকেই দীপ্তজিৎ সেন এবং কাজল মুখোপাধ্যায় নামক দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশি জেরায় তারা তাদের বাড়িতে অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করে। উদ্ধার হয় দুটি ৭ এম এম সেমি অটোমেটিক পিস্তল ও ২৫২ রাউন্ড কার্তুজ। ধৃত দু’জনকে গ্রেফতার করে বসিরহাট থানায় নিয়ে আসা হয়। ধৃতদের মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে(Bashirhat Court) পেশ করা হয়। দীর্ঘদিন থেকে এই ধৃত দুই অস্ত্র পাচারকারী এই কারবারের সঙ্গে যুক্ত বলে এসটিএফ জানতে পেরেছে। চক্রে আর কারা আছে তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

ধৃতরা কোথায় কোথায় তাদের বেআইনি অস্ত্রপাচার করেছে তা জানতে চলছে তদন্ত। বিহারের বেআইনি অস্ত্র কারবারীদের সঙ্গে ধৃতদের যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে এসটিএফ। শিয়ালদহ এলাকা থেকে যে বেআইনি অস্ত্র কারবারীরা গ্রেফতার হয়েছিল তাদের সঙ্গে বসিরহাট থেকে গ্রেফতার হওয়া দুই অস্ত্র পাচারকারীর যোগসূত্র আছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। যে অস্ত্রগুলি উদ্ধার হয়েছে সেগুলো কোথায় পাচার করার পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান