যুদ্ধের আগেই কার্যত হার স্বীকার অধীরের, দিলেন রাজনৈতিক সন্ন্যাসের বার্তা

বিলুপ্তির সম্ভাবনা আঁচ করেই এদিন অধীর মুখ ফস্কেই বলে ফেলেছেন আসল সত্য। ‘বহরমপুরে যদি তৃণমূল জিতে যায়, তাহলে রাজনীতি থেকেই অবসর নিয়ে নেব।’

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯৯৯ সাল থেকে তিনি বহরমপুর(Berhampur Constituency) থেকে জিতে আসছেন। কার্যত ৫ বারের সাংসদ তিনি। কখনও জিতেছেন কংগ্রেসের(INC) কাঁধে ভর দিয়ে, কখনও জিতেছেন নিজের সংগঠনের দৌলতে। কখনও জিতেছেন বামেদের বন্ধু হয়ে, কখনও বা জিতেছেন অঘোষিত ভাবে বিজেপির বন্ধু হয়ে। এই যেমন উনিশের ভোটে তিনি জিতলেন ৮০ হাজারেরও বেশি ভোটে। সেই নির্বাচনেই বিজেপি(BJP) পেয়ে গেল ১ লক্ষ ৪৩ হাজার ভোট। ঠিক তার ২ বছর পরে একুশের বিধানসভা নির্বাচনে তাঁর খাস তালুকে জিতে গেল বিজেপি। অনেকেই মনে করছেন, এই দুই জয় আদতে ছিল Give and Take Policy। উনিশের ভোটে তাঁর বিরুদ্ধে থাকা প্রায় দেড় লক্ষ ভোট কেটে তাঁর জয় নিশ্চিত করেছিল বিজেপি। বিনিময়ে তিনি একুশের বিধানসভা নির্বাচনে তা৬র খাস তালুক বহরমপুর ছেড়ে দিয়েছেন বিজেপিকে। এবারে কিন্তু সেই তাঁর মুখেই শোনা যাচ্ছে হারের ইঙ্গিত। রাজনৈতিক সন্ন্যাস গ্রহণের কথা। কার্যত যে যেন যুদ্ধের আগেই হার মেনে নিচ্ছেন তিনি। নজরে মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রের ৬ বারের কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury)।  

বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে ৭টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেগুলি হল – বড়ওয়ান, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর ও নওদা। উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল ভরতপুর, রেজিনগর, বেলডাঙা ও নওদা থেকে লিড তুললেও বাকি ৩টি বিধানসভা কেন্দ্র থেকে লিড তোলেন অধীর। সেই লিডই তাঁকে জয়ের মুখে এনে দাঁড় করায়। এবারে সেই বহরমপুরে তৃণমূল প্রার্থী করেছে দেশের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে। এবার সেই ইউসুফই অধীরের প্রধান প্রতিপক্ষ। একে জনপ্রিয় ক্রিকেটার, তারওপর সংখ্যালঘু সমাজের মুখ। তাই অধীরের জয়ের পথে ইতিমধ্যেই বেশ বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছেন পাঠান। এই অবস্থায় সোমবার অধীর জানিয়েই দিলেন, ‘বহরমপুরে যদি তৃণমূল(TMC) জিতে যায়, তাহলে রাজনীতি থেকেই অবসর নিয়ে নেব।’

প্রশ্ন হচ্ছে, এই কথা তিনি কেন বললেন। ওয়াকিবহাল মহলের দাবি, এবার জয় নিশ্চিত নয় বুঝেই এই কথা আগে থেকেই বলে রাখলেন তিনি। যদি সহানুভূতির ভোট টানা যায়। তবে তিনি হেরে গেলে যে রাজনৈতিক ভাবে সন্ন্যাস নেওয়া ভিন আর কিছুই করার থাকবে না সেটাও সকলের জানা। কেননা, ওনার অন্ধ মমতা বিরোধিতার কারণেই আজ বাংলার বিধানসভা থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে কংগ্রেস। স্বাধীনতার পরে এই প্রথম বাংলার বিধানসভায় কোনও কংগ্রেস বিধায়ক নেই। আবার একই সঙ্গে অধীরের আমলেই তাঁর নিজে জেলায় ২টি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি। এরপর এখন তাঁর পালা। কংগ্রেস যেভাবে বাংলার বিধানসভা থেকে বিলুপ্ত হয়েছে, সেই একই পথে হেঁটে এবার তাঁর সময় হয়েছে রাজ্য রাজনীতি থেকে বিলুপ্ত হওয়ার। সেই বিলুপ্তির সম্ভাবনা আঁচ করেই এদিন অধীর মুখ ফস্কেই বলে ফেলেছেন আসল সত্য।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার