বেলডাঙা কাণ্ডে NIA তদন্তই বহাল, রাজ্যের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে বেলডাঙায় ঘটে যাওয়া অশান্তির ঘটনার তদন্তভার বর্তমানে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে। এই তদন্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। তবে বুধবার মামলার শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দেয়, এনআইএ-র তদন্ত প্রক্রিয়ায় তারা কোনও হস্তক্ষেপ করবে না। যদিও বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ-র ১৫ নম্বর ধারা প্রয়োগ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কলকাতা হাই কোর্টের উপরই ন্যস্ত করা হয়েছে

প্রসঙ্গত, বেলডাঙার হিংসার ঘটনায় দায়ের হওয়া মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, কেন্দ্রীয় সরকার চাইলে এনআইএ-কে দিয়ে এই ঘটনার তদন্ত করাতে পারে। পাশাপাশি রাজগি সরকারকে প্রয়োজনে তদন্ত করাতে পারে। পাশাপাশি রাজ্য সরকারকে প্রয়োজনে আরও কেন্দ্রীয় বাহিনী চাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। হাই কোর্টের সেই নির্দেশের বিরোধিতা করেই রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন জানায়।

আরও পড়ুন: জাতীয় সঙ্গীতের আগেই গাইতে হবে ‘বন্দে মাতরম’, কেন্দ্র সরকারের নয়া নির্দেশিকা জারি

বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে সেই মামলার শুনানি হয়। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, প্রায় ১ মাস আগে এনআইএ তদন্তভার গ্রহণ করেছে এবং ইতিমধ্যেই তারা এফআইআর দায়ের করেছে। তবে ইউপিএ -র ১৫ নম্বর ধারা প্রয়োগের প্রশ্নে শীর্ষ আদালত এখনই কোনও মন্তব্য করতে রাজি হয়নি। এই বিষয়ে প্রাথমিক মূল্যায়নের দায়িত্ব হাই কোর্টের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত তদন্তকারী সংস্থাকে মুখবন্ধ খামে হাই কোর্টে তাদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে ইউএপিএ প্রয়োগের মতো উপাদান রয়েছে কি না, তা স্পষ্ট করতে হবে।

শুনানিতে এনআইএ-র আইনজীবী দাবি করেন, হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য পুলিশ এখনও তদন্ত সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি হস্তান্তর করেনি। পাল্টা রাজ্যের তরফে জানানো হয়, ঘটনার পর রাজ্য পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে এবং এখনও পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কারও জামিন হয়নি বলেও জানানো হয়েছে। যদিও কেন্দ্রের তরফে বলা হয়, বাংলাদেশ সীমান্তের কাছাকাছি সংবেদনশীল এলাকায় এই হিংসা হয়েছে এবং সেখানে আগুন লাগানো ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ থাকায় এনআইএ স্বাধীনভাবে তদন্ত চালাচ্ছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের