আগামী শিক্ষাবর্ষে বেলুড় নেচারোপ্যাথি মেডিকেল কলেজে পঠনপাঠন শুরু

পূর্ব ভারতের প্রথম যোগ ও নেচারোপ্যাথি হাসপাতাল বেলুড় নেচারোপ্যাথি মেডিকেল কলেজ (Naturopathy Medical College)।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতীক্ষার অবসান। আগামী শিক্ষাবর্ষ থেকেই বেলুড় নেচারোপ্যাথি মেডিকেল কলেজে স্নাতক স্তরের পঠনপাঠন শুরু হবে, এমনটাই খবর প্রশাসন সূত্রে। পূর্ব ভারতের প্রথম যোগ ও নেচারোপ্যাথি হাসপাতাল বেলুড় নেচারোপ্যাথি মেডিকেল কলেজ (Naturopathy Medical College)।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে ৫০ জন পড়ুয়া নিয়ে নেচারোপ্যথি এবং যোগ বিজ্ঞানের স্নাতকের পঠনপাঠন শুরু হবে বলে। সাড়ে পাঁচ বছর মেয়াদের স্নাতক স্তরের এই পাঠ্যক্রম। এই পুরো মেয়াদের মধ্যে সাড়ে চার বছর পঠনপাঠন হবে। পঠনপাঠন শেষে এক বছর বরাদ্দ থাকবে শিক্ষানবিশর জন্য। আগামী শিক্ষাবর্ষ থেকে এই মেডিক্যাল কলেজ চালু করার জন্য ইতিমধ্যে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। বর্তমানে কম সংখ্যক চিকিৎসক ও কর্মী নিয়ে আংশিকভাবে ওই হাসপাতালে বহির্বিভাগ চালু করা হয়েছে। ওই বহির্বিভাগও পুরোদমে চালু হবে শীঘ্রই। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৬৭ কোটি টাকা। বিপুল পরিমাণ অর্থের প্রায় অর্ধেক ইতিমধ্যে দেওয়া হয়েছে রাজ্যের তরফে। রাজ্য স্বাস্থ্য দফতর ইতিমধ্যে ৩৩ কোটি টাকা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে।

প্রসঙ্গত বেলুড় স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে ১৭ বিঘা জমির উপরে তৈরি হচ্ছে পূর্ব ভারতের প্রথম যোগ ও নেচারোপ্যাথি হাসপাতাল। ইতিমধ্যে এই মেডিকেল কলেজ নির্মাণের কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়ে গেছে। ২০১৯ সালে এই মেডিকেল কলেজের শিলান্যাস হয়। রাজ্য সরকারের উদ্যোগে বেলুড়ে যোগ ও নেচারোপ্যাথি মেডিক্যাল কলেজ গড়ে তোলা হয়।এমবিবিএস কোর্সের মতোই ফিজিয়োলজি, অ্যানাটমি-সহ চিকিৎসা বিজ্ঞানের বহু বিষয় পড়ার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি