ধর্ষণে মৃত্যুদণ্ড, রাজ্যের বিল সমর্থন নিয়ে আড়াআড়ি বিভক্ত বঙ্গ বিজেপি

শুভেন্দুকে না জানিয়েই দলের অবস্থানের কথা জানিয়ে দিলেন সুকান্ত। শুভেন্দুর গুরুত্ব ক্রমশ কমছে পদ্মশিবিরে। তাঁর একাধিপত্য এখন প্রশ্নের মুখে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড(Death Punishment for Rape)। সেই দাবি তুলেই রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) বিল আনতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। আর জি করের ঘটনার(R G Kar Incident) প্রেক্ষিতে সম্প্রতি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই বিলে বিজেপি বিধায়কদের পূর্ণ সমর্থন থাকবে বলে জানিয়ে দিয়েছেন বঙ্গ বিজেপির(Bengal BJP) সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। কিন্তু জানা যাচ্ছে, এই অভিমতের সঙ্গে সহমত পোষণ করেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। সূত্রে জানা গিয়েছে, তিনি এই বিলের বিরোধিতা করতে চান। ওই বিল নিয়ে তৃণমূলের সঙ্গে সংঘাতে যাওয়ারই পরিকল্পনা ছিল রাজ্যের বিরোধী দলনেতার। কিন্তু সুকান্ত দলের রাজ্য সভাপতি হিসাবে ওই বিলকে সমর্থনের কথা জানিয়ে দেওয়ায় এখন শুভেন্দুর পক্ষে বা বিজেপির পরিষদীয় দলের তরফে প্রকাশ্যে বিরোধী অবস্থান নেওয়া অনেকটাই কঠিন হয়ে পড়ল।

আরও পড়ুন, চলতি অর্থবর্ষের প্রথম ৩ মাসে কলকাতায় ফ্ল্যাটের দামবৃদ্ধি হয়েছে কম হারে

বঙ্গ বিজেপির একাংশের দাবি, ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড চালুর যে বিল রাজ্যের শাসক দল আনছে তা নিয়ে তৃণমূলকে কোনও রকম রাজনীতি করার সুযোগ দিতে চান না সুকান্ত। বিজেপির বিধায়করা বিল সমর্থন না করলে তৃণমূল রাজনীতি করার সুযোগ পেয়ে যাবে। এটা সুকান্ত চান না। তবে সুকান্তর ঘোষণা নিয়ে বিজেপির অন্দরে বিতর্কও তৈরি হয়েছে। কারণ, কোনও ইস্যুতে বিধানসভার ভিতরে বিজেপি বিধায়কদের অবস্থান কী হবে, সেটা ঠিক করার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সুকান্ত যে ভাবে শুভেন্দুর আগেই দলীয় বিধায়কদের অবস্থান বাতলে দিলেন, তা গেরুয়া শিবিরে নতুন বিতর্ক তৈরি করে দিয়েছে। প্রশ্ন উঠে গিয়েছে, কে বেশি ক্ষমতাধর সুকান্ত না শুভেন্দু? কার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বেশি সুকান্তের নাকি শুভেন্দুর। বস্তুত এই একতা ঘটনাই এখন বঙ্গ বিজেপির অন্দরে সুকান্ত-শুভেন্দু বিবাদ তৈরি করে দেওয়ার পক্ষে যথেষ্ট।

আরও পড়ুন, এক ফোনেই পুলিশ, পূর্ব মেদিনীপুরে চালু মহিলা সুরক্ষার বিশেষ পরিষেবা

চলতি মাসেই শেষ হচ্ছে সুকান্তের রাজ্য বিজেপির সভাপতি পদে থাকার মেয়াদ। প্রথম দফার মেয়াদকালে কখনই সুকান্তকে দেখা যায়নি, শুভেন্দুকে ডিঙিয়ে দলের অবস্থান প্রকাশ্যে ঘোষণা করে দিতে। কিন্তু লোকসভা ভোটের পরে পরিস্থিতি পুরো বদলে গিয়েছে। আগে শুভেন্দু যে সিদ্ধান্ত নিতেন বা যা প্রস্তাব দিতেন তাতেই শিলমোহর দিত দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সেই সিদ্ধান্ত মুখ বুজে মেনে নিতে বাধ্যও থাকতো দলের রাজ্য নেতৃত্ব। কিন্তু লোকসভা ভোটের পর থেকেই ধারাবাহিক ভাবে দেখা যাচ্ছে, শুভেন্দুর গুরুত্ব ক্রমশ কমছে পদ্মশিবিরে। আর এবার তো তাঁকে না জানিয়েই দলের অবস্থানের কথা জানিয়ে দিলেন সুকান্ত।

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

রথের উপর জুতো পরে দাঁড়িয়ে রিলস ভিডিও শুট, গ্রেফতার বর্ধমানের যুবক

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা