নজরে নবান্ন দখল, বাংলাকে ৫টি বন্দে ভারত দিচ্ছেন মোদি

বাংলা দখলের খোয়াব এখনও ছাড়েনি বিজেপি। তার জেরেই এবার বাংলার মানুষের মন পেতে ৫টি বন্দে ভারত এক্সপ্রেস দিতে চলেছেন নরেন্দ্র মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট বড় বালাই। সেখানে বৈতরণী পার হওয়ার জন্য ঢালাও প্রতিশ্রুতি দেওয়ার রেওয়াজ র‍য়েছে এই উপমহাদেশের আনাচেকানাচে। বছর বছর ভোটের দামামা বাজলেই শুরু হয়ে যায় সেই প্রতিশ্রুতি বর্ষণের পালা। শাসক হোক কী বিরোধী, কোনও পক্ষই পিছিয়ে থাকে না সেই প্রতিশ্রুতি ঘোষণায়। তবে ভোট ঘোষণা হয়ে গেলে এই প্রতিশ্রুতি আর দেওয়া যায় না। কেননা তখন তা নির্বাচনী বিধিভঙ্গের আওতায় চলে আসে। তবে তাতেও যে সব কিছু আটকানো যায় তাও নয়। আসলে কথায় বলে না, আইন থাকলে আইনের ফাঁকও থাকে। এটাও ঠিক তেমনি। নির্বাচনের প্রচারে এমন ভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়, যেন ভোট মিটলেই তা বাস্তবায়িত হয়ে যাবে। যদিও বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) রেকর্ড রয়েছে প্রতিশ্রুতি রক্ষা করার জন্য। সেই বাংলা দখলে এসে প্রতিশ্রুতির ফুলঝুরি ছুটিয়ে দেওয়া গেরুয়া ব্রিগেড মুখ থুবড়ে পড়ে একুশের ভোটে। কিন্তু একটা ভোট গেলেই তো আর গল্প শেষ হয়ে যায় না। তাই এখনও নবান্ন দখলের আশায় রয়েছে গেরুয়া ব্রিগেড। এবার সেই আশার প্রতিশ্রুতি বাংলাকে(West Bengal) ৫টি বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat Express) দেওয়ার গপ্পো।

আরও পড়ুন সব ধরনের পরিচয়পত্রেই বাধ্যতামূলক KYC, উদ্যোগী মোদি

জল্পনা ছড়িয়েছে খুব শীঘ্রই নাকি মোদি সরকার(Modi Government) বাংলা থেকে একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু করতে চলেছে। ধাপে ধাপে ২০২৬ সালের মধ্যে তার সংখ্যা বাড়িয়ে ৫ করা হবে। অর্থাৎ বাংলা থেকে মোট ৫টি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করবে। কংগ্রেসি ও বাজপেয়ী আমলের রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, জনশতাব্দী এক্সপ্রেস, গরীব রথ এক্সপ্রেস, ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন তুলে দিয়ে মোদি সরকার আদতে বড়লোকদের ট্রেন চালাতে চাইছে। সেখানে তাই গুরুত্ব দিচ্ছে বুলেট ট্রেন, গতিমান এক্সপ্রেস ও বন্দে ভারত এক্সপ্রেসের মতো পরিষেবার দিকে। অন্তত এমনটাই অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে বারে বারে তোলা হচ্ছে। তার মধ্যেই এবার জল্পনা ছড়ালো খুব শীঘ্রই বাংলা থেকে একটি বন্দে ভারত এক্সপ্রেস চালাতে চাইছে মোদি সরকার। সেই ট্রেন কোন পথে চলবে তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দৌড়ে এগিয়ে রয়েছে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির রুটটি। ওই ট্রেনের স্টপেজ থাকবে বর্ধমান, বোলপুর, রামপুরহাট, মালদা টাউন ও কিষাণগঞ্জে।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীকে না জানিয়েই লোগো বদল রাজ্য পর্যটন দফতরের

দ্বিতীয় বারের জন্য ভোটে জিতে এসে প্রধানমন্ত্রী হিসাবে মোদি ঘোষণা করেছিলেন দেশের বুকে দৌড় দেবে বন্দে ভারত এক্সপ্রেস যার গতিবেগ হবে ১৫০কিমির আশেপাশে। প্রায় সাড়ে ৩ বছর আগে দেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসটি চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তাঁর নির্বাচনী কেন্দ্র বারাণসী থেকে দিল্লির মধ্যে সেই ট্রেন এখনও চলছে। ওই ট্রেনটি বাদেও দেশে আরও ৪টি রুটে বন্দে ভারতভ এক্সপ্রেস ট্রেন দৌড় দিচ্ছে। কিন্তু তার একটিও বাংলাকে ছুঁয়ে যায় না। আর তার জেরে কিছুটা হলেও ক্ষোভ ছড়িয়েছে বাংলার গেরুয়া শিবিরে। পাশাপাশি উত্তরবঙ্গকে(North Bengal) বাড়তি গুরুত্ব দিতে সেখানেও বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের চাকা গড়ানোর দাবি তুলেছেন বেশ কিছু নেতা। সূত্রে জানা গিয়েছে সেই দাবি নাকি মানতে পারেন প্রধানমন্ত্রী। সেই সূত্রেই হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে দৌড় দিতে পারে বাংলার বুকে চলা প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। তবে জানা গিয়েছে, ওই রুট ছাড়াও আরও ৪টি রুটে ধাপে ধাপে আরও ৪টি বন্দে ভারত এক্সপ্রেস চালাতে পরিকল্পনা করছে রেলমন্ত্রক। সেই সব রুটে থাকছে হাওড়া-পুরী, হাওড়া-পাটনা, হাওড়া-রাঁচি, হাওড়া-রায়পুরের মতো রুট।

হিঙ্গলগঞ্জে খুন হওয়া বিজেপি কর্মীর পরিবার দোষীদের শাস্তি চান মুখ্যমন্ত্রীর কাছে

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের পাঠানো টাকা খরচই করেনি আগের সরকার! মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলায় চালু জল জীবন মিশন

সলমানের ‘হট’ চেহারায় মুগ্ধ সঙ্গীতা বিজলানি, নতুন করে ভাইজানের প্রেমে পড়লেন নাকি?

ইমাম–মোয়াজ্জেম–পুরোহিত ভাতা বন্ধ হচ্ছে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত রাজ্য সরকারের

পুরসভার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, জাতীয় সড়কের উপর পশুহাটের অভিযোগ

‘রাস্তা আটকে নমাজ নয়, নির্দেশ না মানলে…’, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

স্থানীয় থেকে দূরপাল্লার বাসে মহিলাদের ভাড়া লাগবে না, বড় ঘোষণা রাজ্য সরকারের

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

বাহিনীর গায়ে হাত পরলে, আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী হবে না ,হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভবানীপুরে জনসংযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কোন নয়া বার্তা দেবেন?‌

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় সব পক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের