কথা শুনছেন না গণেশন, রাজভবনে বদলের ইঙ্গিত

খুব তাড়াতাড়ি নতুন রাজ্যপাল পেতে চলেছে পশ্চিমবঙ্গ! নয়া রাজ্যপাল, জগদীপ ধনখড়ের যোগ্য উত্তরসূরী হবেন বলেই মনে করছেন সুকান্ত মজুমদার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) প্রাক্তন রাজ্যপাল(Governor) ছিলেন তাঁদের ঘরের লোক। বাংলায় এসে তাঁর কাজই হয়ে দাঁড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার ও তাঁর দলকে নাস্তানাবুদ করা। সেই সঙ্গে যাবতীয় সাংবিধানিক রীতিনীতি লঙ্ঘণ করে রাজ্য সরকারের সঙ্গে যুদ্ধ করে চলা। রাজভবনকে কার্যত বিজেপির(BJP) পার্টি অফিসে পরিণত করেছিলেন তিনি মানে জগদীপ ধনখড়(Jagdeep Dhankar)। তাই তিনি বিজেপির কাছে অবশ্যই ‘গুডবয়’। কিন্তু এই পথে হাঁটা দেননি বর্তমান রাজ্যপাল লা গণেশন(La Ganesan)। সংবিধানকে গুরুত্ব দিয়ে তিনি রাজ্য সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখেই কাজ করে চলেছেন। কিন্তু রাজনৈতিক ভাবে রাজ্যপাল পদ ও রাজভবনকে কাজ্বে লাগাতে চাওয়া বঙ্গ বিজেপির নেতারা বর্তমান রাজ্যপালের টিকির দেখাও পাচ্ছেন না বলে এখন প্রকাশ্যেই জানিয়ে দিচ্ছেন, রাজভবনে নাকি নতুন বাসিন্দা আসছেন। কে আসছেন সেটাও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) এক বেসরকারি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছেন, খুব তাড়াতাড়ি নতুন রাজ্যপাল পেতে চলেছে পশ্চিমবঙ্গ! নয়া রাজ্যপাল, জগদীপ ধনখড়ের যোগ্য উত্তরসূরী হবেন বলেই মনে করছেন তিনি।

আরও পড়ুন রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য, মন্ত্রী অখিলকে হলফনামা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

কিন্তু প্রশ্ন হচ্ছে লা গণেশন সরলে তাঁর জায়গায় আসবেন কে? দিল্লির নর্থ ব্লক সূত্রে জানা গিয়েছে, দৌড়ে এগিয়ে প্রাক্তন সিবিআই কর্তা রাকেশ আস্তানা(Rakesh Astana)। অবসরপ্রাপ্ত আইপিএস এই আধিকারিক ১৯৮৪-র গুজরাট ক্যাডারের অফিসার। সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর ছিলেন তিনি। বিএসএফের ডিরেক্টর জেনারেল হিসেবেও কাজ করেছেন তিনি। পরে দিল্লির পুলিশ কমিশনারের দায়িত্বে থাকাকালীন অবসর নেন তিনি। লা গণেশনের জায়গায় তাঁকেই এ রাজ্যের রাজ্যপাল পদে আনা হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। আর আনা হচ্ছে কেন? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ও তাঁর দলকে টাইট দিতে। বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে লা গণেশনকে নিয়ে তা৬রা ক্ষুব্ধ। কেননা তিনি বঙ্গ বিজেপি নেতাদের বিন্দুমাত্র পাত্তা দিচ্ছেন না। তাঁদের সঙ্গে দেখা করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা করছেন না। তাঁর সরকার ও দলকে অপদস্থ করছেন না। সব থেকে বড় কথা নিত্যদিন টুইট করে সরকারের ভাবমূর্তি নষ্ট করছেন না। আরও বলা ভাল তিনি বিজেপির গুডবয় হতে চাইছেন না। অগ্যতা তাঁকে সরাও। আস্তানাকে আনো।

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

মেলেনি আবাসে ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্য বৃদ্ধের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় ডাক্তারকে বাসনপত্র দিয়ে বেধড়ক মার, কাঠগড়ায় ‘বিগ বস’ প্রতিযোগী

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের