রাজ্যে আরও নতুন ১৪৩১টি বাংলা সহায়তা কেন্দ্র, ৪ হাজারেরও বেশি কর্মসংস্থানের সম্ভাবনা

সারা রাজ্যে আরও ১৪৩১টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কাজ পাবেন ৪ হাজারেরও বেশি মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচন মিটে যেতেই এবার রাজ্যে কর্মসংস্থানের দিকে নজর দিতে শুরু করে দিল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। রাজ্যের গ্রামীণ এলাকার মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী রাজ্যে চালু করে বাংলা সহায়তা কেন্দ্র যা সাধারণ মানুষ BSK নামেই বেশি চেনেন। বর্তমানে রাজ্যে ৩৫৬১টি বাংলা সহায়তা কেন্দ্র চালু রয়েছে যেখানে রাজ্যের ৪০টি দফতরের ২৯২টি পরিষেবার সুযোগ মেলে। এখনও পর্যন্ত রাজ্যের ৭ কোটিরও বেশি মানুষ বাংলা সহায়তা কেন্দ্র থেকে পরিষেবা পেয়েছেন। এবার সারা রাজ্যে নতুন করে আরও ১৪৩১টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর সেই সূত্রে ৪ হাজারেরও বেশি তরুণ-তরুণীর কর্মসংস্থানের(Employment Generate) দরজা খুলে যেতে চলেছে।

আরও পড়ুন বাংলাদেশ নিয়ে কোনও আলটপকা মন্তব্য নয়, মন্ত্রীদের কড়া নির্দেশ মমতার

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই সব নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করার জন্য রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনগুলিকে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। ন্যূনতম যেসব সরঞ্জাম দরকার, সেসব আগেই পৌঁছে গিয়েছিল জেলায় জেলায়। এবার সেগুলি ঠিকমতো সাজিয়ে গুছিয়ে নির্দিষ্ট জায়গায় এই কেন্দ্র চালু করে দিতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গে এখন ৩৫৬১টি বাংলা সহায়তা কেন্দ্র চালু থাকলেও পরিষেবা প্রদানের হার দিনে দিনে বৃদ্ধি করছে রাজ্য সরকার। সম্প্রতি পুরসভার সম্পত্তি করও(Property Tax in Municipality Area) বাংলা সহায়তা কেন্দ্র থেকে জমা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে রাজ্যের তরফে। যার জেরে এবার থেকে পুরসভায় গিয়ে লাইন দিয়ে এই কাজ আর করতে হবে না পুর এলাকার বাসিন্দাদের। পরিবর্তে তাঁদের ভিড় বাড়বে বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে। এই বাড়তি চাপ এবং আগামী দিনের কথা মাথায় রেখেই রাজ্য সরকার নতুন করে ১৪৩১টি বাংলা সহায়তা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন শুভেন্দুর অবস্থান ভাবাচ্ছে বিজেপিকে, বঙ্গে কার্যত দুই ভাগ পদ্মশিবির

কোন জেলায় কতগুলি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হবে, সেই তালিকাও প্রতিটি জেলা প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনায় ১৫৯টি বাংলা সহায়তা কেন্দ্র খোলা হবে। এটাই রাজ্যের মধ্যে সর্বাধিক। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলায় ১০০’র বেশি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু হতে চলেছে। শুধু তাই নয়, বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্যের রাজস্ব আদায়(Tax Collection) হয়েছে ৩৫০ কোটির বেশি টাকা। লোকসভা নির্বাচনের আগেই এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি স্থাপনের প্রশাসনিক অনুমোদন এসে গিয়েছিল। নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার ফলে সেগুলি শুরু করা যাচ্ছিল না। এখন আর কোনও বাধা নেই। তাই দ্রুত পরিকাঠামো তৈরি করে কেন্দ্রগুলি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। সব থেকে বড় কথা এই নতুন বাংলা সহায়তা কেন্দ্রগুলির জন্য ৪ হাজারের বেশি তরুণ-তরুণীর কর্মসংস্থানের দরজা খুলে যেতে চলেছে। খুব দ্রুত ৪২৯৩টির মতো পদে লোক নেওয়ার বিজ্ঞপ্তিও প্রকাশ করতে পারে জেলা প্রশাসনগুলি।

নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

Ather Konarc Launch: এক লাখের কমে নতুন বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির আথার

১ সেপ্টেম্বর থেকে টাকার বৃষ্টি! লাভ যোগে সৌভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

কবে জন্মাষ্টমী? ঠিক কখন হবে ভগবান কৃষ্ণের পুজো, রইল সম্পূর্ণ নির্ঘণ্ট

সাফল্য নাকি বাধা? আপনার ভাগ্যে কী লেখা রয়েছে, জানুন রবিবারের রাশিফল

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর