দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিপদের মুখে কলকাতা, সুন্দরবন-সহ বাংলা, আশঙ্কা রিপোর্টে

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব উষ্ণায়নের(Global Warming) প্রভাবে ক্রমশ বাড়ছে তাপমাত্রা। বরফ গলে সমুদ্রপৃষ্ঠে পাল্লা দিয়ে বাড়ছে জলের উচ্চতাও। এর ফলে কলকাতা(Kolkata), সুন্দরবন(Sundarban) ও উত্তরবঙ্গ(North Bengal) নিয়ে আশঙ্কার কথা শোনাল রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ সংস্থা ইন্টারগভর্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের(আইপিসিসি)(IPCC) রিপোর্ট। রিপোর্টে জানানো হয়েছে, সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির ফলে যে দেশগুলির বিপদ সবচেয়ে বেশি, তার মধ্যে অন্যতম ভারত। চলতি শতাব্দীর মাঝামাঝি সময়ে ভারতের প্রায় সাড়ে তিন কোটি মানুষ উপকূলবর্তী অঞ্চলে বন্যার শিকার হতে পারেন। এই শতাব্দীর শেষদিকে সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষ বিপদগ্রস্ত হতে পারেন। ২০৫০-এর মধ্যে উপকূলবর্তী অঞ্চলে বাস্তুতন্ত্র বদলে যেতে পারে। ২১০০-র মধ্যে জীবিকার ধরনেও বদল আসতে পারে। নিচু অঞ্চলগুলি ডুবে যাওয়ার ফলে বহু মানুষকে অন্যত্র সরে যেতে হবে। ফলে শহরগুলির ওপর চাপ বাড়বে।

একইসঙ্গে আইপিসিসি-র রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, প্রতি বছর দেড় ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে কলকাতায়। এর জেরে পরিবর্তন আসতে পারে প্রাকৃতিক পরিবেশে। ২০৩০-এর মধ্যে এশিয়ার বহু শহরে ভূগর্ভস্থ জলের পরিমাণ আরও কমে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা । ফলে সমস্যায় পড়তে পারেন কলকাতা, দিল্লি, করাচির মতো শহরের কয়েক কোটি মানুষ। পাশাপাশি ২০৫০ সালে কলকাতা শহর বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে বলে রিপোর্টে জানানো হয়েছে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ফের শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের ফলে বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ সুন্দরবনের নিচু অঞ্চল ও ছোট দ্বীপগুলি জলের তলায় চলে যেতে পারে। সেকারণে ওই অঞ্চলে বসবাসকারী মানুষজনকে অন্যত্র সরে যেতে হতে পারে।

রিপোর্টে উত্তরবঙ্গ নিয়েও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশ্ব উষ্ণায়নের জেরে জলবায়ু পরিবর্তন ও দূষণের ফলে নদীগুলির ওপর বিরূপ প্রভাব পড়ছে। পরিকল্পনা না করে যথেচ্ছহারে গাছ কাটার ফলে ধসের আশঙ্কাও বাড়ছে। জলবায়ু পরিবর্তনের ফলে আসন্ন বিপদ রুখতে দ্রুত তৎপর হতে হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিপদ সামাল দিতে আগামী ১০-১৫ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাঁরা। এই সময়পর্বে সবুজায়নের উপর জোর দেওয়ার পাশাপাশি জলাশয়গুলিকে রক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ