বেঙ্গল সাফারি পার্কে আসছে সিংহ, স্লথ ভাল্লুক ও জেব্রা

পর্যটক টানতে এবার নয়া ভাবনা বন দফতরের। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আনা হতে চলেছে সিংহ, স্লথ ভাল্লুক ও জেব্রা।

Share:

নিজস্ব প্রতিনিধি:  পর্যটক টানতে এবার নয়া ভাবনা বন দফতরের। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আনা হতে চলেছে সিংহ, স্লথ ভাল্লুক ও জেব্রা। সোমবার এমনটাই জানিয়েছেন রাজ্যের বন দফতরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন সাফারি পার্ক পরিদর্শনের পর এ কথা জানান তিনি।

সোমবার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বেঙ্গল সাফারি পার্কে পরিদর্শনে যাওয়ার পর তাঁর উপস্থিতিতে রয়্যাল বেঙ্গল (Royal Bengal Tiger) দম্পতি শীলা ও বিভানের চার শাবককে সাফারির এনক্লোজারে ছাড়া হয়। জন্মের সাত মাস পর ব্যাঘ্র শাবকদের এনক্লোজারে ছাড়া হল। এদিন বনমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত, রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী। রাজ্যের বন দফতরের তরফে আরও জানানো হয়, সিংহ (Lion), স্লথ ভাল্লুক ও জেব্রার পাশাপাশি বেঙ্গল সাফারি পার্কে আনা হবে মণিপুরী ডাইসিং ডিয়ার, এলবিনো ব্ল্যাক বার্ডও। মন্ত্রী জানান, ইতিমধ্যে এই বিষয়ে অনুমোদন চেয়ে কেন্দ্রীয় জু অথরিটির কাছে আবেদন করা হয়েছে। পাশাপাশি বেঙ্গল সাফারি পার্কে বাঘেদের প্রজননের বিষয়টিতেও জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘এদিন চারটি রয়্যাল বেঙ্গল শাবককে এনক্লোজারে ছাড়া হল। পরবর্তীতে এখানে সিংহ, জেব্রা-সহ কিছু হরিণ আনারও কথা রয়েছে। পাশাপাশি এখন দু’টো করে হাতি সাফারি চলছে। আগামীতে তা আট থেকে দশটি করার পরিকল্পনা রয়েছে।’

অন্যদিকে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত লোকজন মনে করছে, এবার থেকে পর্যটকরা কেবলমাত্র পাহাড়ের টানে নয়, বেঙ্গল সাফারি পার্কের (Bengal Safari Park) টানেও আসবেন উত্তরবঙ্গে। ফলে বন দফতরের এই সিদ্ধান্তের ফলে পর্যটন ব্যবসা আরও লাভবান হবে বলে আশা করছে তাঁরা।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস