বুধবার থেকে বঙ্গে ঝড় – বৃষ্টি কমলেও, ফের রবি থেকে ধেয়ে আসবে দুর্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে এই সম্ভাবনা বেশি। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া এবং কিছু জায়গায় শিলাবৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।তিনি বলেন, উত্তরবঙ্গে মঙ্গলবার দুর্যোগের আশঙ্কা রয়েছে কিছু জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে শিলা বৃষ্টি এবং দার্জিলিং ,জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে দু- এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ওপরের দিকে পাঁচ জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং মালদা ও দুই দিনাজপুরে ঝড় – বৃষ্টির সম্ভাবনা।বুধবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal)ঝড় – বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে ওপরের দিকের পাঁচ জেলায়।বুধবার দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে স্থানীয়ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা।

আগামী কয়েকদিন দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় – বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে তাপমাত্রা বাড়বে। দুই থেকে চার এপ্রিল উত্তরবঙ্গে(North bengal) তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

কলকাতার(Kolkata) তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে চল্লিশের ঘরে তাপমাত্রা হতে পারে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া এপ্রিলের প্রথম সপ্তাহে জারি হবে।রবিবার আবহাওয়ার পরিবর্তন হয়ে এপ্রিল মাসে ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে।

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসের ভেতর মিলল কনডম, চাঞ্চল্য সল্টলেকে

তারাতলা কাণ্ডে এবার ফিরহাদ হাকিম-সহ তিন জনের বিরুদ্ধে FIR দায়ের

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

শোয়েব আখতারের ভাইয়ের শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গি, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সমালোচনা

দ্বিতীয় রাউন্ডে স্পেন, চমকে দিয়ে শেষ ৩২ -এ জায়গা করে নিয়েছেন ভোজিনহারারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

ডাক্তারের চেম্বারে গেলেই বেড়ে যায় রক্তচাপ? ‘হোয়াইট কোট সিনড্রোম’ নিয়ে সতর্ক হোন

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus