জোর জলপথ পরিবহণে, চালু হচ্ছে নয়া ২২টি ই-ভেসেল

সামনের শীতের মরশুমে দক্ষিণবঙ্গের ৬টি জেলার মধ্যে চলাচলের জন্য নতুন ২২টি ভেসেল নামতে চলেছে গঙ্গাবক্ষে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেসরকারি বাস পরিষেবা ঘিরে আমজনতার অসন্তোষ কিছুতেই কমছে না। কোথাও ক্ষোভ সকালে বা রাতের দিকে বাস পাওয়া যায় না, কোথাও বা ক্ষোভ পর্যপ্ত বাস রাস্তায় নামে না। কোথাও আবার ক্ষোভ বাসের ভাড়া নিয়ে। এরই সঙ্গে নানা ইস্যুতে ট্রেন অবরোধ বা রাস্তা অবরোধও একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তাতেও ধাক্কা খাচ্ছে পরিবহণ ব্যবস্থা। নাকাল হচ্ছেন আমজনতা। দুর্ভোগ কাটাতে ছুটতে হচ্ছে প্রশাসনের কর্তাব্যক্তিদের। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এখন চাইছেন জলপথ(Waterways) পরিবহণে জোর দিতে। কেননা এই একটি মাধ্যমেই এখন অবশিষ্ট রয়েছে যেখানে চট করে কোনও বিক্ষোভ অবরোধ হয় না, ভাড়া নিয়ে কোনও অভিযোগ নেই, এমনকি পরিষেবা নিয়েও বড় কোনও সমস্যা নেই। তাই রাজ্যে জলপথ পরিবহণেই এবার জোর দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যেই সামনের শীতের মরশুমে দক্ষিণবঙ্গের(South Bengal) ৬টি জেলার মধ্যে চলাচলের জন্য নতুন ২২টি ভেসেল নামতে চলেছে গঙ্গাবক্ষে(Ganges)।  

নবান্ন সূত্রে জানা গিয়েছে, জলপরিবহণের প্রতি মানুষের নির্ভরশীলতা বাড়াতে, রাস্তায় গাড়ির সংখ্যা কমিয়ে যানজট মোকাবিলা করতে এবং দূষণ নিয়ন্ত্রণে রাখতে মুখ্যমন্ত্রী জলপথ পরিবহণের ওপর জোর দিতে চাইছেন। সেই সূত্রেই ২২টি নতুন ই-ভেসেল বা বৈদ্যুতিক জলযান(E-Vessel) গঙ্গাবক্ষে যাত্রী পরিবহণের জন্য নামাতে চলেছে রাজ্য সরকার। এক একটি ভেসেলের জন্য খরচ হচ্ছে প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা। সেই হিসাবে প্রায় ২০০ কোটি টাকা ব্যায় করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রতিটি ই-ভেসেলে থাকছে ৮০ থেকে ১০০জন যাত্রীর বসার ব্যবস্থা। সেই সঙ্গে তাতে কিছু যাত্রী দাঁড়িয়েও যেতে পারবেন। এই ভেসেলগুলি আপাতত চলবে হুগলির ত্রিবেণী থেকে দক্ষিণ চব্বিশ পরগনার নূরপুর পর্যন্ত জায়গার মধ্যে। লাভবান হবে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং দুই ২৪ পরগনা জেলার মানুষ। এর জন্য ৯টি জেটিঘাট একদম নতুন করে তৈরি করা হয়েছে। তাতে বসছে স্মার্ট গেটও। অর্থাৎ যাত্রীদের ভেসেলে উঠতে হলে টিকিট কাটতেই হবে আর সেই টিকিটের টাকা সরাসরি সরকারের কোষাগারে জমা পড়বে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, গঙ্গা দূষণ রোধ করতে কঠোর পথে হাঁটা দিয়েছে রাজ্য সরকার। সেই সূত্রেই ডিজেল চালি লঞ্চ পরিষেবা আস্তে আস্তে তুলে দিতে চাইছে রাজ্য। সেই জায়গায় নামাবনো হচ্ছে ই-ভেসেল। মোট ২২টি ই-ভেসেল সামনের শীতের মরশুমে একসঙ্গে উদ্বোধন করে চালু করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদ্বোধনের কাজটি করবেন। সদ্য নির্মিত ৯টি জেটিঘাটেরও তিনি উদ্বোধন করবেন তিনি। বিশ্বব‌্যাংকের আর্থিক সহায়তায় এই ই-ভেসেল্গুলি কেনা হচ্ছে। ওই সব ভেসেলের নামকরণ করবেন মুখ্যমন্ত্রীই। নতুন এই ভেসেল্গুলি থেকে যাতে গঙ্গায় বিন্দুমাত্র দূষণ না ছড়ায় তাঁর জন্য প্রতিটি ভেসেলে বায়ো টয়লেটের ব্যবস্থা থাকছে। ভেসেল্গুলি এমনভাবে বানানো হয়েছে যে সেগুলি থেকে কোনওভাবেই জল দূষিত হবে না। যাবতীয় বর্জ্য জমা হবে একটা জায়গায়। ঘাটে এসে তা পরিষ্কার করা যাবে। আপাতত গৌড়হাটি, রাসমণি ঘাট, গাদিয়াড়া, আউট্রাম ঘাট, বাঁশবেড়িয়া, দেবিতলা-র মতো জেটিগুলোও নতুনভাবে তৈরি হয়েছে এই সব ভেসেলের জন্য। সেখানে নতুন আলো লাগানো হয়েছে, স্মার্ট কার্ডের গেট বসেছে, বানানো হয়েছে বায়ো টয়লেটও। আগামী দিনে যে ফেরিঘাটগুলির আধুনিকীকরণের কাজ করা হবে সেখানেও এই একই পদ্ধতি অনুসরণ করা হবে। হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনা জেলায় ই-ভেসেলের মাধ্যমে জলপথে যাত্রী পরিবহণের ক্ষেত্রে জোর দেওয়ার পাশাপাশি পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতেও এই পথেই যাত্রী পরিবহণ আগামী দিনে বাড়াতে চাইছে রাজ্য সরকার।

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের