এই মুহূর্তে

RIDF’র মাধ্যমে গ্রাম বাংলায় আরও হাজার কিমির রাস্তা গড়বে রাজ্য

নিজস্ব প্রতিনিধি: পাখির চোখে পঞ্চায়েত। চলতি বছরেই বাংলার বুকে পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election) হওয়ার কথা। কিন্তু তার আগেই রাজ্যের গ্রামে গ্রামে রাস্তা তৈরির ওপর বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সূত্রেই রাজ্যের পঞ্চায়েত দফতরের মাধ্যমে ‘পথশ্রী’ ও ‘রাস্তাশ্রী’(Rastasree – Pathasree) প্রকল্প দুটির সাহায্যে ৩০০০ কোটি টাকা ব্যয়ে ১২ হাজার কিমি রাস্তা নির্মাণ, সারাই ও রক্ষণাবেক্ষণের কাজ শুরুও হয়েছে। এখন নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই রাস্তা তৈরির কাজ আরও হাজার কিমি নতুন করে বাড়তে চলেছে RIDF’র মাধ্যমে। তবে এই রাস্তা নির্মাণের দায়িত্ব পঞ্চায়েত দফতরের হাতে থাকছে না। ওই হাজার কিমি রাস্তা নির্মাণের দায়িত্ব পেতে চলেছে রাজ্যের পূর্ত দফতর।

আরও পড়ুন চলতি বছরেই SSC, কয়েক হাজার Group-D পদে হবে নিয়োগ

National Bank for Agriculture and Rural Development বা NABARD’র একটি তহবিল রয়েছে। সেই তহবিলের নাম হল Rural Infrastructure Development Fund বা RIDF। এই তহবিল থেকেই বাংলার সরকারকে ৮০০ কোটি টাকা দেওয়া হচ্ছে। সেই টাকায় রাজ্যের পূর্ত দফতর গ্রামীণ এলাকার বিভিন্ন রাস্তা ও ব্রিজ তৈরির কাজ করবে। চলতি অর্থবর্ষের মধ্যেই সেই কাজ সেরে ফেলতেও হবে। ২০২৩-২৪ অর্থবর্ষে মোট ৬২টি প্রকল্প বা স্কিমের তালিকা তৈরি করেছে রাজ্যের পূর্তদফতর। রাস্তার কাজের পাশাপাশি তালিকায় রয়েছে কিছু সেতুর পরিকাঠামো উন্নয়নের কাজও। এসব কাজের জন্য ৮০০ কোটি টাকা খরচ ধরা হয়েছে। RIDF’র অর্থে এই কাজ করা হবে বলে এই তালিকা নাবার্ড কর্তৃপক্ষের কাছেও জমা দেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর।  

আরও পড়ুন বুধবার মালদা জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

সাধারণত নাবার্ড রাজ্যের প্রস্তাবে সায় দেওয়ার পর অর্থ বরাদ্দ করে। ফলে অনুমোদন আসা মাত্রই যাতে কাজ শুরু করা যায়, সেই মতো পদক্ষেপ করতে বলা হয়েছে পূর্ত দফতরকে। সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে চলতি অর্থবর্ষেই RIDF খাতে সর্বাধিক টাকার কাজ করতে চলেছে রাজ্যের পূর্ত দফতর। ২০২১-২২ অর্থবর্ষে এই টাকার পরিমাণ ছিল ৬০০ কোটি। ২০২২-২৩ অর্থবর্ষে এই খাতে বরাদ্দ হয়েছিল ৪০০ কোটি টাকা। রাজ্যের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি জেলাতেই রাস্তা সংস্কারের কাজ হবে। এক কিলোমিটার রাস্তার জন্য খরচ হয় ৮০ থেকে ৯০ লক্ষ টাকা। কিছু সেতু সংস্কারের জন্য খরচ বাদ দিলে ৮০০ কোটি টাকার বেশিরভাগটাই সড়ক পরিকাঠামো উন্নয়নের কাজে খরচ হবে।

Published by:

Share Link:

More Releted News:

সকাল থেকে শুরু দুর্যোগ, কতদিন চলবে ঝড়বৃষ্টি?

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ