গোপন ভিডিও ফাঁস করে দেওয়ার নামে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ, ভাঙড়ে ছড়িয়েছে উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডে আবহে জয়নগর, পটাশপুরের পর এবার ভাঙড়। সেখানে এক গৃহবধূর গোপন ভিডিও নিয়ে   ব্ল্যাকমেল করে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।  ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের এক নম্বর ব্লকের গানিরাইট এলাকায়।

এই ঘটনা প্রসঙ্গে গৃহবধূ অভিযোগ করেছে, রাতে ঘরে শুয়ে থাকার সময় জানলা খোলা থাকার সুযোগ নিয়ে মোবাইলে তাঁর গোপন ছবি তুলেছে প্রতিবেশী এক যুবক। এরপরেই সে  ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিতে থাকে। আর ভয় দেখিয়ে একাধিকবার গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।  এই ঘটনার কথা ওই মহিলা তাঁর স্বামীকে জানায়। অভিযোগ, মহিলার স্বামী বাধা দিতে গেলে তাঁর গলায় ছুরি ধরেছিলেন যুবক। তাই নির্যাতিতা মহিলা বাধ্য হয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে।

সেই অভিযোগের ভিত্তিতেই ভাঙড় থানার পুলিশ যুবককে গ্রেফতার করে। ইতিমধ্যেই অভিযুক্তকে এই ঘটনা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা শুরু  হয়েছে। অন্যদিকে, , গত শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ন’বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে । আর সেই ঘটনার পর জয়নগরে ছড়িয়ে পরে উত্তেজনা। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বাংলা ঘটল ধর্ষণের ঘটনা।

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ