কড়া হাতে সব অশান্তি দমন করার নির্দেশ সিপি মনোজ ভার্মার

Share:

নিজস্ব প্রতিনিধি : পরিস্থিতি যতই খারাপ হোক, কড়া হাতে তা দমন করতে হবে। সব অশান্তির মোকাবিলা করতে হবে পুলিশকেই। ওয়াকফ নিয়ে ভাঙড়ে অশান্ত পরিস্থিতি পরিপ্রেক্ষিতে পুলিশকর্মীদের মনোবল বাড়াতে এমনই বার্তা দিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে রাজ্যে। তার আগে ভাঙড়ে কোনো রকম অশান্তি চাইছেন না তিনি। তাঁর স্পষ্ট মন্তব্য, ভাঙড়কে অশান্ত হতে দেওয়া যাবে না।

ওয়াকফ আইন কার্যকর হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ছড়িয়েছে। এই আইনের বিরোধীতা করেছে বিরোধী দলগুলো। বাংলাতেও সেই বিক্ষোভ ছড়িয়েছে। মুর্শিদাবাদ, ভাঙড় অশান্ত হয়ে উঠেছে। ভাঙড়ের পোলেরহাট ও উত্তর কাশীপুর থানা এলাকায় অশান্তির পর ভাঙড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শোনপুর বাজার পরিদর্শনের সময়ে তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের দেবেন্দ্র প্রতাপ সিং, শুভঙ্কর সিনহা সরকার, রূপেশ কুমার-সহ শীর্ষ আধিকারিকরা।

এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে সিপি সহ পুলিশকর্তারা। মিচু তলার পুলিশকর্মীদের সঙ্গে এদিন কথা বলে জানার চেষ্টা করেন সেদিনের ঘটনার বিষয়ে। ভাঙড়ে ছড়ানো অশান্তির বিস্তারিত বিবরণ শুনে ক্ষোভপ্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, ভাঙড়ে আশান্তি বরদাস্থ করা হবে না। পুলিশকে থেমে গেলে চলবে না। যেকোনও অশান্তি রুখতে লড়াই জারি রাখতে হবে। পুলিশকে পিছু হঠলে চলবে না। প্রয়োজনে ভাঙড় ডিভিশনের জন্য অতিরিক্ত ফোর্স ও গাড়ি দেওয়া হবে।

ওয়াকফ আইনের প্রতিবাদে রামলীলা ময়দানে বক্তব্য রাখার কথা ছিল নওশাদ সিদ্দিকির। সেই সভায় যোগ দিতেই উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে বহু আইএসএফ কর্মী যাচ্ছিলেন রামলীলা ময়দানের উদ্দেশ্যে। যাওয়ার পথেই বাসন্তী হাইওয়েতে আইএসএফের গাড়ি আটকানোর কথা জানা গিয়েছে। তারপরেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।

পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া, ব্যারিকেড ভাঙা, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। রাস্তার উপরে ট্র্যাফিক পুলিশের সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেয় বিক্ষোভকারীরা। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ ১৯ জনকে গ্রেফতার করেছে। এবার কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে সিপি মনোজ ভার্মা।

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ