চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কৃষকদের জন্য বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি: কৃষকদের জন্য মানবিক পদক্ষেপ রাজ্যের। চাষের কাজ হয় এমন জমির উপর দিয়ে বিদ্যুতের হাই টেনশন তার গেলে ক্ষতি পূরণ পাবেন কৃষকরা। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতদিন চাষের জমির উপর দিয়ে ৬৫ কেভি’র বেশি হাই টেনশন তার গেলে কৃষকরা শুধু ফসলের ক্ষতিপূরণ পেতেন। কিন্তু সেই নিয়মে বদল আনছে রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, এবার থেকে শুধু ফসল নয়, সমস্ত জায়গাতেই জমির ক্ষতিপূরণ পাবেন কৃষকরা। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি কৃষকরা।

প্রসঙ্গত বিভিন্ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করার আগে রাজ্য সরকার জমিদাতাদের জন্য প্যাকেজ ঘোষণা করে। রাজ্যের প্যাকেজে সন্তুষ্ট হয়ে কৃষকরা জমিদান করতে ইচ্ছাপ্রকাশ করেন। এবার বিদ্যুৎ প্রকল্পে জমি অধিগ্রহণে যাতে কোনও জট না তৈরি হয়, সেই কারণে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যে জমির উপর দিয়ে বিদ্যুতের হাই টেনশন তার টেনে নিয়ে যাওয়া হবে সেই জমির মালিককে ক্ষতিপূরণ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত ছাড়াও আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার খেলা ও মেলায় যে টাকা খরচ করত, তাতে এবার রাশ টানা হচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন নির্দেশ দেন খেলা ও মেলায় টাকা খরচ কমিয়ে একশো দিনের কাজের প্রকল্পে টাকার বরাদ্দ বাড়াতে। কারণ কেন্দ্র সরকার একশো দিনের কাজের টাকা দিচ্ছে না রাজ্য সরকারকে। খেলা মেলায় খরচ কমানো নিয়ে মুখ্যমন্ত্রীর এই নির্দেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ