১ মণ ধান বিক্রি করেই মিলছে ১৮ হাজার, বীরভূমের এই গ্রামের ঘরে ঘরে এখন টাকার পাহাড়

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: কাপড়ের দুনিয়ায় সিল্ক মানেই আভিজাত্য, উৎসব আর রুচির অনন্য পরিচয়। যত দামি কাপড়ই হোক না কেন, একটি সিল্ক শাড়ি থাকলে সেটিই বাঙালি নারীর প্রথম পছন্দ। সেই চাহিদাকে সামনে রেখেই বীরভূমের মাটিতে আজ নতুন করে উজ্জ্বল হয়ে উঠেছে রেশম চাষ। রেশম গুটি থেকে সুতো তৈরি করে বদলে যাচ্ছে গ্রামের অর্থনৈতিক ছবি।

অনেকের কাছেই এখনও অজানা, এই রেশম গুটি আসলে কী। রেশম মূলত বোম্বিক্স মোরি নামে পরিচিত রেশম পোকার লার্ভা থেকে পাওয়া যায়। এই পোকার গুটি থেকেই বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয় মসৃণ ও মূল্যবান রেশম সুতো। তুঁত গাছের পাতা খাইয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে রেশম পোকা প্রতিপালনের মাধ্যমেই বাণিজ্যিকভাবে এই সুতো উৎপাদন করা হয়।

আরও পড়ুন: বেলডাঙা কাণ্ডে ফের বিপত্তি, অভিযুক্তদের আদালতে হাজির করতে ব্যর্থ এনআইএ

বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত বরলা গ্রাম পঞ্চায়েতের রুদিপুর গ্রাম এখন পলু বা রেশম চাষের অন্যতম কেন্দ্র। প্রায় ১২০ টি পরিবারের বসবাস এই গ্রামে, যার মধ্যে প্রায় ৯০ শতাংশ পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে রেশম চাষের সঙ্গে যুক্ত। স্থানীয় চাষি মামনি মণ্ডল জানান, ডিম ফুটে পোকা বেরোনোর পর সেগুলিকে পরিষ্কার ট্রে বা ডালায় রাখা হয়। প্রথমে কচি তুঁত পাতা, পরে বড় পাতা খাওয়ানো হয়। বেড়ে ওঠার সময় পোকা একাধিকবার খোলস বদলায়। প্রায় ২৫ থেকে ৩০ দিনের মাথায় পোকা গুটি বাঁধার প্রস্তুতি নেয়।

এই চাষ থেকেই মিলছে উল্লেখযোগ্য আয়। আগে যেখানে ১ মণ গুটি বিক্রি করে ৭ থেকে ১০ হাজার টাকা মিলত, সেখানে এখন দাম বেড়ে প্রায় ১৮ হাজার টাকায় পৌঁছেছে। বীরভূমে উৎপাদিত এই রেশম গুটি সুতো তৈরির জন্য মালদহ, বহরমপুর, আসানসোল সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। ফলে রেশম চাষ আজ শুধু ঐতিহ্য নয়, গ্রামীণ অর্থনীতির শক্ত ভরসাও হয়ে উঠেছে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি