সম্পত্তি নিয়ে বিবাদের জের, হাঁসুয়া দিয়ে ভাইয়ের গলা কাটলেন দাদা

সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ। বাড়িতে এই নিয়ে অশান্তি চলছিলই। কিন্তু সোমবার রাতে সেই অশান্তির মাত্রা বেড়ে যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ। বাড়িতে এই নিয়ে অশান্তি চলছিলই। কিন্তু সোমবার রাতে সেই অশান্তির মাত্রা বেড়ে যায়। যার জেরে নিজের ভাইকেই ঘুম থেকে তুলে খুন করল দাদা। ঘটনাটি ঘটেছে বীরভূমের(Birbhum) মুরারুইতে। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃত ব্যক্তির নাম আবসার আলি। বয়স ২২ বছর, পরিবারের সদস্যের অভিযোগ, রাতে ঘুমন্ত অবস্থাতেই ভাইকে গলা কেটে খুন করে হানি আব্বাস আলি। তারপর থেকেই পলাতক অভিযুক্ত আব্বাস।

পরিবারের অভিযোগ, সোমবার রাতেই ভাইকে খুন করে গা ঢাকা দিয়েছেন দাদা। পরিবারের তরফে জানানো হয়েছে, সোমবার রাত একটা নাগাদ হানি আব্বাস আলি ধারাল হাঁসুয়া(Hasua) নিয়ে ভাই আবসার আলির গলা কেটে দিয়ে খুন করে। তারপরই বাড়ি থেকে পালিয়ে যায়। পরিবারের মধ্যে জমি বিক্রি করাকে কেন্দ্র করে বিশাল অশান্তি চলছেই কিছুদিন ধরে। অভিযুক্ত আব্বাস আলি তাঁর বাবাকে জমি বিক্রি করার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু পরিবারের কেউ জমি বিক্রি করতে চাই ছিলেন না। সোমবার রাতে বাড়ির বড় ছেলের কথায় রাতে জমি বিক্রি নিয়ে পরিবারে সদস্যদের মধ্যে একটি আলোচনাও হয়। সে সময় দু’ই ভাইয়ের মধ্যে বচসা হয়। সেই অশান্তির পর বাড়ি ছেড়ে বেড়িয়ে যায় অভিযুক্ত আব্বাস।

রাতে ফের ধারালো অস্ত্র নিয়ে ঘুম থেকে তুলে ভাইয়ের গলায় কোপ দিয়ে খুন করেন আব্বাস। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। মঙ্গলবার সকালে বড় ছেলের নামে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন শেরবান শেখ। ইতিমধ্যেই পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা