জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ অর্থাৎ শনিবার (১ অগস্ট) থেকে রাজ্যে শুরু হল জনগণনা ২০২৬-এর প্রথম ধাপ। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনগণনা ২০২৬-এর সূচনা করেন। এবারই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা অনুষ্ঠিত হচ্ছে। এই পর্বে ১ থেকে ১৫ অগস্ট পর্যন্ত চলবে সেল্ফ এনুমারেশন বা স্বগণনা প্রক্রিয়া, যেখানে সাধারণ মানুষ বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে নিজেদের তথ্য জমা দিতে পারবেন। এদিন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, ‘এটি সংবিধান স্বীকৃত একটি প্রক্রিয়া। ইতিমধ্যেই তিনি নিজে সেলফ এনুমারেশন করে ফেলেছেন।’

মুখ্যমন্ত্রী বলেন, এবারের জনগণনার অন্যতম দুটি বৈশিষ্ট্য হল ডিজিটাল প্রক্রিয়া এবং স্বগণনার সুযোগ। তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনিও স্বগণনা করেছেন এবং সকলের কাছে একইভাবে এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার আবেদন জানান। পাশাপাশি জনগণনার কাজে নিযুক্ত কর্মীদের সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করে শুভেন্দু অধিকারী বলেন, জনগণনায় দেওয়া কোনও তথ্য ফাঁস হবে না। সমস্ত তথ্য নির্ধারিত নিয়ম মেনেই সংরক্ষণ করা হবে। তাঁর কথায়, জনগণের কল্যাণ এবং ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে আধুনিক ডিজিটাল জনগণনা সফল হোক, সেটাই তাঁর প্রত্যাশা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জনগণনার কাজ পরিচালনার জন্য রাজ্যে ৩ হাজার ৪০০ জন সুপারভাইজার মোট ১৪ হাজার ৩৯৯ জন কর্মী নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে আবেদন জানান, যতটা সম্ভব নিজেরাই অনলাইনে ফর্ম পূরণ করে স্বগণনায় অংশ নিন।

আরও পড়ুন: শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

জানা গিয়েছে, অনলাইনে স্বগণনার সময় আবেদনকারীদের মোট ৩৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মাধ্যমে পরিবার ও বাসস্থানের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। স্বগণনার প্রথম পর্ব চলবে ১ থেকে ১৫ অগস্ট পর্যন্ত। নির্ধারিত জনগণনা পোর্টালে (https://se.census.gov.in) প্রবেশ করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। এরপর ১৬ অগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত শুরু হবে ফিল্ড এনুমারেশন পর্ব। এই সময় কলকাতাসহ রাজ্যের প্রতিটি জেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন জনগণনার কাজে নিযুক্ত সরকারি কর্মীরা। পরবর্তী ধাপে জনসংখ্যা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলবে আগামী বছরের নির্ধারিত সময়সীমা পর্যন্ত। কলকাতা পুরসভার কমিশনার তথা কলকাতার প্রিন্সিপাল সেন্সাস অফিসার স্মিতা পাণ্ডে জানান, শুক্রবার রাত ১২ টা থেকেই স্বগণনার জন্য নির্দিষ্ট অনলাইন পোর্টাল সাধারণ মানুষের জন্য চালু করে দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই বাসিন্দারা নিজেরাই জনগণনার ফর্ম পূরণ করতে পারবেন।

হারিয়ে যাওয়া স্বাদ ফিরবে পাতে, বানিয়ে নিন খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা  

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাত করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে

সদ্যোজাত কন্যাসন্তানকে জলের ড্রামে ডুবিয়ে খুন করলেন মা, মধ্যপ্রদেশে মর্মান্তিক কাণ্ড

বাঁচার অদম্য ইচ্ছা, উত্তাল নদীর মাঝে গাছের ডাল আঁকড়ে রুদ্ধশ্বাস লড়াই যুবকের

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা