‘হ্যাপি বার্থ ডে পাঁঠা’ কেক কেটে মুরগির মাংস খেয়ে ধুমধাম করে জন্মদিন পালন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একেই বলে রাজার জন্মদিন পালন! গোটা বাড়ি সেজে উঠেছিল আলোর রসনায়। আনা হয়েছিল ব্ল্যাক-হোয়াইট ফরেস্ট কেক। মাথায় লাল টুপি, গায়ে লাল জামা পড়ে রাজা আসে সকলের সামনে। সামনের দুটো পা টেবিলের কাছে নিয়ে গিয়ে ছুরি দিয়ে কেক কাটল রাজা। নিজেও গোগ্রাসে খেল সেই কেক। অতিথিরা তখন গলা জড়িয়ে বলছেন, ‘হ্যাপি বার্থ ডে রাজা’, ‘হ্যাপি বার্থ ডে পাঁঠা। শুনতে অবাক লাগলেও এভাবেই পাঁঠার জন্মদিন পালন করা হল হুগলির চুঁচুড়ায়।

বৃহস্পতিবার চুঁচুড়ার বুনোকালিতলা বালিপুকুর এলাকায় বাড়ির মালিক বাবলু তাঁর ছাগল ওরফে রাজার জন্য বাসিন্দাদের অনেকেরই নিমন্ত্রণ করেছিল। পোষ্য বাড়িতে আসার এক বছর পালনে সেজে উঠেছিল গোটা বাড়ি।

এলাকার এক বাসিন্দা জানান, গত বছর ২ জানুয়ারি শীতের রাতে একটি পাঁঠা বাবলু -এর বাড়িতে চলে আসে।  বাবলু নিঃসন্তান। তাই ওই পোষ্যকে তিনি সন্তানের মতো বড় করেছেন। বাবলুর বন্ধু সঞ্জীব ঘোষ, রতন পাশোয়ান সহ অন্যান্য বন্ধুরা মিলে ঠিক করেন পাঁঠার জন্মদিন পালন করা হবে। অনেকেই তো কুকুর বিড়ালের মতো পোষ্যের জন্মদিন পালন করেন। সেভাবেই এই আয়োজন। রীতিমতো কেক কেটে পংক্তি ভোজে পালন করা হল জন্মদিন। নিমন্ত্রিত অতিথির সংখ্যা ছিল শদেড়েক। পাত পেড়ে বসে সবাই খেলেন ভাত, ভেজ ডাল, চিপস, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। উল্লেখ্য, বাবলু এবং তাঁর বন্ধুরা প্রত্যেকেই দিনমজুর। নিজেদের অল্প বেতন থেকেই রাজার জন্য জন্মদিনের আয়োজন করেন বাবলুর পরিবার।

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিংয়ে সরকারি ত্রাণের পাহাড়, মিলল বস্তা বস্তা কম্বল ও শাড়ি

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

‘বেঁচে আছি, কিন্তু…’, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর