ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, ‘চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা।’ ব্রাজিলের হলুদ-সবুজ জার্সি গায়ে লোকচক্ষুকে ফাঁকি দিয়ে সটান ঢুকে পড়েছিল বৌদ্ধ মঠে। এরপর কাউকে দেখতে না পেয়ে দানবাক্স নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করার সময়েই মঠে থাকা বৌদ্ধ সন্ন্যাসীদের হাতে পাকড়াও হয়। যদিও অহিংসায় বিশ্বাসী বৌদ্ধ উপাসকরা ‘চোর’ তরুণকে উত্তম-মধ্যম দেওয়ার পথে হাঁটেননি। বরং ভবিষ্যতে চুরি কিংবা অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকবেন না, এমন মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছেন। মজার ঘটনাটি ঘটেছে রাঙামাটির রাজবন বৌদ্ধবিহারে।

রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সদস্য স্নেহাশিস চাকমা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সকাল ছয়টা নাগাদ বিহারের উপাসক-উপাসিকারা পিণ্ড সংগ্রহে (খাবার খাওয়া) ব্যস্ত ছিলেন। সেই সুযোগে  ওই তরুণ রাজবন বিহারের মূল মন্দির থেকে কাঠের দানবাক্স নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে উপাসক-উপাসিকাদের নজরে পড়ে যায় বিষয়টি। সঙ্গে সঙ্গেই তাড়া করে ওই তরুণকে হাতেনাতে পাকড়াও করেন। ধৃত তরুণের বাড়ি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায়। আটকের সময় তাঁর পরনে ব্রাজিলের জার্সি ছিল।

স্নেহাশিস চাকমা আরও জানিয়েছেন, ‘আটকের পর ওই তরুণ নিজের ভুল স্বীকার করেছেন। এরপর ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ কারণে লিখিত মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’ রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে প্রতিদিন শত শত ভক্ত-উপাসক-উপাসিকা ধর্মীয় কার্যাদি সম্পাদন করতে আসেন। দানবাক্সের অর্থ দিয়েই বিহারের রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়। দানবাক্স চুরির চেষ্টার ঘটনার পর বিহারটির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

বাথরুমের দরজা বন্ধ করতে ভুলে যান? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

আচমকা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, গুরুপূর্ণিমায় সুখবর পাবেন ৩ রাশির জাতকরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স