মাধ্যমিকে চারবার ফেল করেও প্রাথমিক শিক্ষক

পাহাড়ের রাজনীতিতে এখন জোর শোরগোল পড়ে গিয়েছে। কেননা তামাং ও থাপার দিকে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপির বিধায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক পদে নিয়োগ দুর্নীতির ছায়া এবারে রাজ্যের সমতল ছেড়ে পাহাড়েও ছাপ ফেলে দিল। আর তার জেরে রাতারাতি পাহাড়ের রাজনীতিতে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। বিজেপির(BJP) তরফে এক সাংবাদিক বৈঠকে দাবি করা হয়েছে, পাহাড়ে জিটিএ’র মাধ্যমে স্কুল শিক্ষককের পদে নিয়োগের ক্ষেত্রে বড়সড় দুর্নীতি হয়েছে। প্রাথমিক স্কুল শিক্ষকের ১২১টি পদে, জুনিয়ার হাই স্কুলে ৩১৩টি পদে এবং হাইস্কুলের শিক্ষক পদে ৫৯টি বেআইনি নিয়োগ হয়েছে। পাহাড়ে শিক্ষা দফতর জিটিএ’র অধীনে রয়েছে। সেখানে প্রাথমিক শিক্ষা সংসদ বা স্কুল সার্ভিস কমিশন এখনও গঠিত হয়নি। এই সুযোগ কাজে লাগিয়েই শিক্ষক নিয়োগে আর্থিক কেলেঙ্কারি হয়েছে। মাধ্যমিকে চারবার ফেল করেও অনেকেই সেখানে নানা স্কুলে প্রাথমিক শিক্ষক বনে গিয়েছেন। এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন পাহাড়ে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাসদ শর্মা(Bishnu Prasad Sharma)। আর সেই অভিযোগের জেরেই পাহাড়ের রাজনীতিতে এখন জোর শোরগোল পড়ে গিয়েছে।

চলতি সপ্তাহের মঙ্গলবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ তুলেছেন বিষ্ণুপ্রসাদ। তাঁর অভিযোগ মূলত ২জনের দিকে। এরা হলেন গুরুং উত্তর জমানার পাহাড়ের অন্যতম দুই প্রভাবশালী নেতা বিনয় তামাং(Binay Tamang) ও অনীত থাপা(Anit Thapa)। বিষ্ণু এদের বিরুদ্ধে সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন। তাঁর দাবি,  ‘এনসিটিই অনুযায়ী টেটে বসতে হলে স্নাতক স্তরে পঞ্চাশ শতাংশ নম্বর থাকার পাশাপাশি ট্রেনিং থাকা বাধ্যতামূলক। প্রথমে এদের স্বেচ্ছাসেবক হিসাবে নিয়োগ করা হয়। পরে তাঁদের স্থায়ী করা হয়। কিন্তু এক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। ডিস্ট্রিক স্কুলবোর্ডকে সামনে রেখে স্বজনপোষণ করা হয়েছে। আর তার হাত ধরে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে। মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন আর নেতাদের অনুগামীরা চাকরি পেয়েছেন। রাজনৈতিক নেতাদের সুপারিশে চাকরি দেওয়া হয়েছে। অনীত থাপা ও বিনয় তামাংরা সেই সুপারিশ করেছেন। অনেকেই এমন আছেন, যাঁরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বারংবার ফেল করেও ঘুরপথে এভাবে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন।’

ঘটনা হচ্ছে এই অভিযোগ সামনে আসার পরেই তামাং ও থাপার মধ্যে ফের নতুন করে বিরোধ মাথাচাড়া দিয়েছে। যদিও দুইজনে এখনও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। কিন্তু তামাং ঘনিষ্ঠদের দাবি, এই ঘটনা ঘটছে দেখেই অনীত থাপার সঙ্গে বিনয় তামাংয়ের বিরোধের সূত্রপাত। তার জেরেই তামাং জিটিএ চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরে দুই নেতা রাজনৈতিক ভাবেও পরস্পরের থেকে দূরে সরে যান। যদিও এখনও দুই নেতাই রাজ্যের শাসক দল ঘনিষ্ঠ। এই অবস্থায় তামাং নাকি তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, এই বিষয়ে সিবিআই তদন্ত হলে তিনি যা জানেন তা জানিয়ে দেবেন। এই অবস্থায় চুপ করে বসে নেই থাপার ঘনিষ্ঠ অনুগামীরাও। তাঁদের দাবি, গোটা ঘটনাই বিজেপির চক্রান্ত। পাহাড়ের মানুষ তাঁদের কথা না শুনে বিপুলভাবে জিটিএ নির্বাচনে অংশ নিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তাঁরা আর অশান্তি চান না। অনীত থাপার দলকে জিতিয়ে তাঁরা বিজেপিকে মক্ষম জবাবও দিয়েছেন। তাই বিজেপি এখন অনীতের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ তুলে জিটিএ ভেঙে দিতে চাইছে।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির