অমিত শাহের বৈঠকে আবার ব্রাত্য দিলীপ ঘোষ, অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বঙ্গ–বিজেপিতে বরাবরই বিতর্কিত চরিত্র দিলীপ ঘোষ। বহুবারই দলের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছিলেন তিনি। এখনও তিনি বিজেপিতে থাকলেও তকমা লেগে গিয়েছে ‘‌আদি নেতা’‌ হিসাবে। এখন তিনি সাংসদ, বিধায়ক, সর্বভারতীয় নেতা—কোনও পদেই নেই। তবে বঙ্গ–বিজেপি যেটুকু সাফল্য পেয়েছিল তা তাঁর আমলেই। তারপর থেকে শুধুই খরা নেমে এসেছে গেরুয়া শিবিরে। এবার ২০২৬ সালে বিধানসভা নির্বাচন রয়েছে বাংলায়। তাই কেন্দ্রীয় নেতারা আসতে শুরু করেছেন। কদিন আগেই বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার এসেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তাঁর বৈঠকেই আবার ব্রাত্য থাকলেন দিলীপ ঘোষ। কারণ তাঁকে ডাকা হয়নি বলেই সূত্রের খবর।

এদিকে এই ঘটনায় প্রকাশ্যে চলে এসেছে আদি–নব্য দ্বন্দ্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনদিনের বঙ্গ সফরে এসেছেন। আজ, মঙ্গলবার তাঁর নানা কর্মসূচি রয়েছে। সোমবার রাতে কলকাতা বিমানবন্দরে নেমে রাত ৮টা নাগাদ সল্টলেক বিজেপি পার্টি অফিসে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেন অমিত শাহ। সেখানে ভোটের সম্পর্কে প্রস্তুতি নিয়ে নানা তথ্য জেনে নেন। আর এই কোর কমিটির সদস্য হওয়া সত্ত্বেও সেখানে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে ডাকা হল না প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। আর তখন থেকেই আদি–নব্য দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। আজ, মঙ্গলবার কোর কমিটি এবং বঙ্গ–বিজেপি শীর্ষ কার্যকর্তাদের বৈঠকেও আমন্ত্রণ করা হয়নি দিলীপ ঘোষকে।

অন্যদিকে দিলীপ ঘোষ কিছুদিন আগে বিয়ে করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নির্মিত দিঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন। এমনকী সেদিন মুখ্যমন্ত্রীর পাশে বসে কথাও বলেছিলেন। তা নিয়ে বঙ্গ–বিজেপির নেতাদের বিরাজভাজন হন দিলীপ। তারপর দলের এক বৈঠকে বঙ্গ–বিজেপির নেতাদের চরম সমালোচনা করেছিলেন দিলীপ ঘোষ। তাই এবার দিলীপকে এড়িয়েই বৈঠক হয়ে গেল বলে মনে করা হচ্ছে। তবে অমিত শাহের রাজ্য সফরে একাধিক দলীয় বৈঠকে বহু আদি নেতাদের ডাকা হয়নি বলে অভিযোগ। এখন নতুন রাজ্য কমিটি ঘোষণাও হয়নি। তাই দলের ক্ষমতাসীন শিবিরের নেতারাই এই সফরে অমিত শাহের চারপাশে থাকছেন। আদি নেতা, বিক্ষুব্ধদের অধিকাংশকেই কোনও বৈঠকেই ডাকা হচ্ছে না বলে সূত্রের খবর।

এছাড়া সায়েন্স সিটি থেকে হোটেলের বৈঠকে নব্যরাই পাল্লা ভারী করছেন। আর অমিত শাহও বোধহয় তাই চান। কারণ এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারীর ছবি পোস্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘‌পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য প্রস্তুত। তিনদিনের সফরে কলকাতায় পৌঁছেছি। বিমানবন্দরে কর্মীদের ভালবাসায় আমি অভিভূত।’‌ আজ, মঙ্গলবার দলের কোর কমিটির বৈঠকে বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আর সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক এবং কলকাতার দলের কর্মীদের সঙ্গে তাঁর নানা আলোচনা হবে বলেও এক্স হ্যান্ডলে লেখেন শাহ। এই নিয়ে পাল্টা কুণাল ঘোষ বলেন, ‘‌বিজেপির অর্ধেক সংগঠন নেই। ৩–৪টি গোষ্ঠী। কুঁজোরও সাধ হয় চিৎ হয়ে শোওয়ার, আর গামছারও শখ হয় ধোপার বাড়ি যাওয়ার। বিজেপি নেতারা আসবে–ঘুরবে–হোটেলে খরচা করবে–বিল দেবে, আর ভোটে হারবে।’‌

 

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

২০০ কোটি প্রতারণা মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শরণার্থী বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২২

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান

জন্মদিনের পার্টিতেই নজর কাড়ল বেবি বাম্প, ভাইরাল সুরভি জ্যোতির আনন্দঘন মুহূর্ত