বিজেপি নেতাকে খুনের হুমকি, নেপথ্যে দলেরই দুর্নীতি

বিজেপির বসিরহাটের সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে খুনের হুমকি জুটল বিজেপির প্রাক্তন রাজ্য কমিটির সদস্য দীপক কুমার সরকারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলেরই নেতার দুর্নীতি দেখে আর মুখ বুজে থাকতে পারেননি তিনি। তাই প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদ দলের রাজ্য নেতৃত্বের কানে পৌঁছেছিল কিনা তা তাঁর জানা নেই। তবে সেই দুর্নীতির বিরুদ্ধে দলের রাজ্য নেতৃত্ব যে কোনও পদক্ষেপ করেনি সেটা বেশ দেখতে পাচ্ছিলেন। কেননা যাকে ঘিরে এই অভিযোগ, তিনি তো গলার কলার তুলে বহাল তবিয়তে দলের সভায় হাজির দিচ্ছেন। তবে সেই নেতার দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে এবার সরাসরি প্রাণে মারার হুমকি পেলেন তিনি। নজরে বিজেপির প্রাক্তন রাজ্য কমিটির সদস্য দীপক কুমার সরকার(Deepak Kumar Sarkar)। দলের জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন তিনি। এখন সেই অভিযোগের জেরেই জুটেছে খুনের হুমকি(Murder Threat)।

জানা গিয়েছে, বঙ্গ বিজেপির(Bengal BJP) বসিরহাটের সাংগঠনিক জেলার(Basirhat District Organization) বর্তমান সভাপতি তাপস ঘোষের(Tapas Ghosh) বিরুদ্ধেই সরব হয়েছিলেন দীপকবাবু। তাঁর দাবি, তাপসবাবু জেলার একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত। গরুপাচার, নারীপাচার কারবারিদের সঙ্গে তাঁর যোগ রয়েছে। দলের নেতার এমন কাজকর্ম বিজেপিকে কালিমালিপ্ত করছে। তাই গত ১৬ অগস্ট তাপস ঘোষের বিরুদ্ধে তিনি প্রকাশ্যে সবর হয়েছিলেন। এরপরেই ওই দিন রাতে ফোন করে তাঁকে প্রাণে মারা হুমকি দেন তাপস ঘোষ। এমনকী তাঁর স্ত্রী ঝর্ণা সরকার, ও ৯৫ বছরের বৃদ্ধা মাকেও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন তাপস। দীপকবাবুর স্ত্রীর ঝর্ণা দেবীরও একই দাবি। এই ঘটনার পর থেকে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। বাড়িতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই এই ঘটনার পরেই বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জবি থমাসের কাছে তাপস ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন দীপকবাবু। এমনকী বিষয়টি তিনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছেও লিখিতভাবে জানিয়েছেন। যদিও দল থেকে না তাপসের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে না তাঁকে কোনও নিরাপত্তা প্রদান করা হয়েছে।

যদিও অভিযুক্ত জেলা সভাপতি তাপস ঘোষ এই ঘটনার কথা অস্বীকার করেছেন। দীপকবাবুর প্রসঙ্গে তিনি বলেন, ‘উনি দিবাস্বপ্ন দেখছেন, আমি কেন ওনাকে খুনের হুমকি দিতে যাব? এইরকম কথাবার্তা বলতে থাকলেন ওনার বিরুদ্ধে মানহানির মামলা করব। ওর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব।’ গেরুয়াশিবিরের দুই নেতার মধ্যে কলহ সামনে আসতেই শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেতা কৌশিক দত্ত জানিয়েছেন, ‘এখনও ক্ষমতায় আসতে পারেনি। তবু নিজেদের মধ্যে দলাদলি করে মরছে বিজেপি নেতারা। ভোটের সময় ছাড়া বিজেপি দলের নেতা কর্মীদের দেখা যায় না। যাঁরা বিজেপিতে রয়েছেন, তাঁরা সকলেই ভুঁইফোঁর। কোনও দলে জায়গা না পেয়ে বিজেপি করছেন।’

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

কলকাতার ‘নিকো পার্ক’-এর মতো সাজছে শিলিগুড়ির সূর্যসেন পার্ক, বিরাট পদক্ষেপ রাজ্যের

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

ধানবাদে ইডি-র মেগা অ্যাকশন! ২৫টি জায়গায় একযোগে তল্লাশি

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি