রেস্তোরাঁয় যৌন হেনস্থার শিকার বিজেপিকর্মী, ভয়াবহ অভিজ্ঞতা শান্তিপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: স্বামীর সঙ্গে রেস্তোরাঁয় গিয়েছিলেন খেতে। সেখানেই যৌন হেনস্থার শিকার বিজেপি মহিলার জনপ্রতিনিধি। এই ঘটনার খবর প্রকাশ্যে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায়।

জানা গিয়েছে, শনিবার স্বামীকে নিয়ে ফুলিয়া স্টেশন সংলগ্ন একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন শান্তিপুর থানার অন্তর্গত বিজেপির এক পঞ্চায়েত সদস্য। রেস্তোরাঁয় বসার পর ওই সদস্যার স্বামী জল ও কোল্ডড্রিঙ্ক আনতে যান। সেই সময় রেস্তোরাঁয় বসে থাকা ৪ যুবক মহিলার উদ্দেশ্যে অসম্মানজনক কথা বলতে থাকে। পাশাপাশি বিভিন্ন নোংরা অঙ্গভঙ্গি করতে থাকে। অভিযোগ, ওই মহিলার গায়ে হাত দেওয়ার চেষ্টাও করে তারা। এই ঘটনার প্রতিবাদ করায় ওই মহিলার স্বামীকে মারধর করার অভিযোগ উঠেছে। আতঙ্কের চোটে ঘটনাস্থল থেকে চলে আসেন তাঁরা।

রেস্তোরাঁ থেকে বেরিয়ে শান্তিপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই বিজেপি মহিলা কর্মী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে শান্তিপুর পুলিশ। তদন্তে নেমে অভিযুক্তদের রাতেই আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কেন এই ধরনের ঘটনা ঘটল সেই  বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওই বিজেপি মহিলাকর্মী জানিয়েছেন, রাতে শপিং করতে গিয়েছিলেন। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন স্বামী-স্ত্রী। সেখানে চারটে ছেলে মদ্যপ অবস্থায় ছিল। স্বামী কোল্ডড্রিঙ্ক-জলের বোতল আনতে বাইরে গেলে তাঁকে উদ্দেশ্য করে অভব্য আচরণ করে অভিযুক্তরা। ঘটনার পর্তিবাদ করলে তাঁর স্বামীকে মারধর করা হয়। একজন জনপ্রতিনিধির সুরক্ষা না থাকলে সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে থাকে।

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর