এই মুহূর্তে

‘‌দিদির দলই ভাল’‌, এসআইআরে হেনস্থা হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষুব্ধ বিজেপি নেতা

নিজস্ব প্রতিনিধি: এসআইআর আবহে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএলও’‌রা হেনস্থার শিকার হচ্ছেন। প্রবীণ নাগরিক থেকে শুরু করে বিশিষ্টজনেরাও হেনস্থার শিকার হচ্ছেন। বারবার এই অভিযোগ করে আসছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা–নেত্রীরা। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তুলে পাঁচবার চিঠি লিখেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। কিন্তু তাতে কোনও সদুত্তর মেলেনি। এই আবহে এবার নির্বাচন কমিশনকে তুলোধনা করে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা। আর তা নিয়ে এখন ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে।

এদিকে এসআইআরের নামে নির্বাচন কমিশনের হয়রানির অভিযোগ তুলে এবার সরব হলেন স্বয়ং বিজেপি নেতা। যিনি আবার বিএলএ–২। আর তাতেই তিনি ক্ষোভ উগড়ে দিলেন। এখন শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি নেতার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এবং তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার জেরে অস্বস্তি বেড়েছে বঙ্গ–বিজেপির নেতাদের। যদিও তাঁরা এই ইস্যুতে মুখে কুলুপ এঁটেছেন। সম্প্রতি দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী যতবার হয়রানি নিয়ে নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন ততবার সেসব অভিযোগ মিথ্যে বলে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অথচ এখন দেখা গেল, তাঁর দলেরই নেতা হয়রানি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ খুলেছেন।

অন্যদিকে বিজেপির আঙ্গুলিহেলনে এসআইআরের আড়ালে বাংলার মানুষকে হয়রানি করছে নির্বাচন কমিশন বলে অভিযোগ করে আসছে তৃণমূল কংগ্রেস। এবার বিজেপিরই এক বিএলএ–২’‌এর স্ত্রীকে শুনানির নোটিস ধরিয়ে দিল নির্বাচন কমিশন। ওই মহিলার অপরাধ, তাঁরা সাত ভাইবোন। ওই মহিলার স্বামী তথা ১০/৭৬ বুথের বিজেপি বিএল এ–২ পুলিন বর্মন নোটিস পেয়ে আকাশ থেকে পড়েছেন। আর ক্ষোভ উগড়ে দিয়েছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। আর তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন। পুলিন বর্মন জানিয়েছেন, তাঁর শ্বশুরের নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে। সেই লিংক এসআইআরের ফর্ম ফিলাপের সময় তিনি দিয়েছিলেন। কিন্তু তাঁর প্রশ্ন, এরপরেও নোটিস কেন আসবে? পুলিন বর্মন বলেন, ‘‌আগের দিনে মানুষের আট দশজন করে সন্তান থাকতো। আমার স্ত্রীরা সাত ভাইবোন। পাঁচবোন ও দুই ভাই। কিন্তু তার জন্য নোটিস পাওয়া কতটা যুক্তিযুক্ত?‌’‌

এছাড়া কদিন আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগ নিয়ে নয়াদিল্লিতে নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছিলেন। তখন কোনও সদুত্তর দিতে পারেননি নির্বাচন কমিশনার বলে অভিযোগ অভিষেকের। এখন তিনি নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশন বলে তোপ দেগেছেন। জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলেছেন এবং নির্বাচন কমিশনারের জন্য নয়া প্রকল্প ছানিশ্রী আনবেনও বলেছেন। আর এবার নির্বাচন কমিশনের নোটিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পুলিন বর্মন বলেন, ‘‌এটা মানা যায় না। এসআইআর ফর্মের সঙ্গে সমস্ত সঠিক কাগজপত্র জমা করার পরেও কেন আমার স্ত্রীকে নোটিস পাঠাবে কমিশন? শুধুমাত্র ওরা এতগুলো ভাইবোন বলে। আমি গরিব মানুষ। যদি দলের কাজ করেও এমন হেনস্থার শিকার হতে হয়, তাহলে দিদির দলই ভাল।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিয়ে করতে যাওয়ার পথে পাত্রকে সাপের কামড়, অ্যান্টিভেনম নিয়েই কনের বাড়িতে হাজির বর

যুবসাথীতে বেসামাল, হাল ফেরাতে ‘রথ রাজনীতি’ বিজেপির!

কসবায় চলন্ত গাড়িতে যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩, পলাতক ২

বঙ্গে শীতের বিদায় পর্ব শুরু, সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে পৌঁছবে

নিউটাউনের অভিজাত আবাসনে ডায়রিয়ায় অসুস্থ শতাধিক

SIR শুনানির ধাক্কা সামলাতে যুব মোর্চার রাজ্য কমিটিতে মতুয়া, রাজবংশীদের গুরুত্ব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ